বইয়ের পরিচয়

"মরুস্বর্গ" বইয়ের ফ্ল্যাপের লেখা:খ্রিষ্ঠজন্মেরও সহস্রাধিক বৎসর আগের প্রাচীন পৃথিবীর এক নির্দিষ্ট ভূখণ্ড এই উপাখ্যানের পটভূমি। বাঁকা চাঁদের মতাে সেই ভূখণ্ডের উত্তরে কৃষ্ণসাগর, দক্ষিণে আরব মরুভূমি। পূর্বে পারস্য, পশ্চিমে ভূমধ্যসাগর। আবুল বাশারের এই উপন্যাসের একদিকে মরুভূমি, অন্য দিকে শস্যশ্যামল ভূমিক্ষেত্র। জন্ম-যাযাবর মানুষ মরুভূমি থেকে চলেছে মাটির দিকে। কিন্তু বার বারই সে উচ্ছেদ হয়। মরুভূমিতে বিচরণশীল মানুষ স্বর্গের কল্পনা করেছিল। আর এই কল্পনাকে বাস্তবায়িত করতে প্রয়ােজন হয়েছে নারীকে। তেমনই এক নারী রিবিকা, এ-উপন্যাসের নায়িকা। তাকে ঘিরে তিন নায়ক। এদের মধ্যে একজনকেই ভালবেসেছিল রিবিকা। অন্য জন চেয়েছিল তার শরীরের আশ্রয়। তবু রিবিকার জীবনের প্রধানতম অবলম্বন হয়ে উঠল তৃতীয় একজন। কীভাবে, তাই নিয়েই এই দারুণ পরিশ্রমী ও দুর্দান্ত কৌতুহলকর এপিক উপন্যাস। অনন্যস্বাদ এই কাহিনীর পটভূমি যেমন অভিনব, গঠনেও তেমন মিশেছে পুরাণ, উপকথা, কিংবদন্তী বা লােককল্পনার বিভিন্ন উপাদান। কিন্তু একই সঙ্গে ভিতরে কোথায় যেন সমকালীন ভারত তার যাবতীয় সমস্যা নিয়ে জ্বলন্ত ।

লেখক পরিচিতি

আবুল বাশার

1935 – 1971

একই নামের অন্যান্য ব্যক্তিবর্গের জন্য দেখুন আবুল বাশার। মোহাম্মদ আবুল বাশার মুন্সী (জন্ম: ১৯৩৫ - মৃত্যু: ডিসেম্বর ১০, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →