মহাভারতের প্রতিনায়ক বইয়ের প্রচ্ছদ

মহাভারতের প্রতিনায়ক

লেখক: নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

পৃষ্ঠা: 616

ISBN: 9788177568202

বইয়ের পরিচয়

"মহাভারতের প্রতিনায়ক" বইয়ের ফ্লাপের লেখা:মহাভারতের বিষয় বৈচিত্র্য বিস্ময়কর। লােকচরিত্র বর্ণনে তার তুলনা মেলা ভার। হস্তিনাপুরের সিংহাসনকে কেন্দ্র করে যে-বিরাট যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল, তার নায়ক এবং প্রতিনায়কেরা প্রত্যেকেই আত্মগুণে সমুজ্জ্বল। এ-গ্রন্থে প্রতিনায়কের অবস্থান বিধৃত। সেইসঙ্গে প্রতিপক্ষে অবস্থিতির বিচিত্র কারণ আলােচিত হয়েছে অসাধারণ যুক্তিনিষ্ঠ বিশ্লেষণে। লেখক মহাভারতীয় উদাহরণে দেখিয়েছেন প্রতিপক্ষতার ধরন সবসময় এক হয় না। বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত স্বার্থৈষণাও প্রতিপক্ষতা তৈরি করে। যেমন হয়েছিল কৃতবর্মার ক্ষেত্রে। এমনকী প্রতিপক্ষতা স্পষ্ট প্রকাশ না পেলেও, আপাত সমর্থনের আড়ালে কখনও ঝলসে ওঠে মনের গােপন টান— যেমন ছিল দুর্যোধনের প্রতি কৃষ্ণজ্যেষ্ঠ বলরামের। এ-গ্রন্থে, অন্যান্য প্রতিপক্ষ নায়কদের সঙ্গে বলরামের জন্যও একই পঙক্তিতে আসন রেখেছেন লেখক। তবে তাঁকে অভিহিত করেছেন উদাসীন বলে। মহাভারতের ঘটনাক্রম সুবিস্তৃত। রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক জটিলতা অন্তহীন। এ গ্রন্থে যে-চরিত্রগুলি প্রধানত আলােচিত হয়েছে, তার মধ্যে মহাভারতের জটিল সূত্রগুলি স্পষ্টতর, কারণ, অধিকারের প্রতি সৎ ও ছলনাহীন দাবির মধ্যে জট-কুটিলতা আয়ােজনের প্রয়ােজন তেমন হয় না— যা হয় অনধিকারীর আত্মপ্রতিষ্ঠার প্রয়ােজনে। যা করেছিল কৌরবপক্ষ। তবু শেষ পর্যন্ত কুরুক্ষেত্র শুধু ন্যায়-অন্যায়ের যুদ্ধ থাকেনি। এখানেই মহাভারতের চিরকালীন বাস্তবতা।

লেখক পরিচিতি

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

1950 – বর্তমান

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী (জন্ম: ২৩ নভেম্বর, ১৯৫০ ) একজন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, লেখক ও ভারতবিদ্যাবিশারদ। তিনি ভারতীয় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ২০১২ সালে প্রধান ভারতীয় মহাকাব্য মহাভারত ও রামায়ণের একটি বিশ্বকোষ তৈরির বৃহৎ আকারের প্রকল্প গ্রহণ করেন। কাজের অসুবিধা ও জটিলতার কারণে, প্রকল্পটিকে ধারণ করতে তাঁর এক দশক সময় লেগেছিল।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →