মহাভারতের মহারণ্যে বইয়ের প্রচ্ছদ

মহাভারতের মহারণ্যে

লেখক: প্রতিভা বসু

পৃষ্ঠা: 212

বইয়ের পরিচয়

"মহাভারতের মহারণ্যে" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ“মহাভারত নামত ভরতবংশের ইতিহাস হলেও, প্রকৃতপক্ষে সত্যবতী-দ্বৈপায়নের বংশের ইতিহাস। এই গ্রন্থে ধর্ম বলেও কিছু নেই, অধর্ম বলেও কিছু নেই। যা আছে তা কেবল সুবিধাবাদীর সুবিধাভােগ। বিদুর যুধিষ্ঠিরের মতাে ধার্মিকেরা, ঈশ্বরের প্রতিভূ ভেক্কীদক্ষ কৃষ্ণরা আজও বহুসংখ্যায় আমাদের চারপাশে বিরাজমান। দুর্যোধন স্বভাবতই কিছুটা সংযত এবং সহিষ্ণু চরিত্রের মানুষ, প্রচারের মহিমায় তার উল্টো কথাই সকলে বিশ্বাস করে এসেছেন। কুরুক্ষেত্রের ‘ধর্মযুদ্ধ’ যে কতদূর অধর্মের যূপকাষ্ঠে বলি হতে পারে, তা ভাবলেও স্তম্ভিত হতে হয়। যে ভারতবর্ষে আজও জাতিভেদ প্রবল, উচ্চবর্ণ নিম্নবর্ণের বিভেদ গাত্রবর্ণে প্রতিফলিত, সেখানে ক্ষত্রিয়লের এই কাহিনীতে দেখি কৃষ্ণবর্ণের আধিপত্য সর্বত্র, শুদ্ধ শােণিতের চূড়ান্ত পতন এবং বিলুপ্তি।”

লেখক পরিচিতি

প্রতিভা বসু

1915 – 2006

প্রতিভা বসু (১৩ মার্চ, ১৯১৫ – ১৩ অক্টোবর, ২০০৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক। পারিবারিক পরিচয়ে তিনি বুদ্ধদেব বসুর স্ত্রী।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →