বইয়ের পরিচয়
মানুষ লেখে। হার হামেশাই লেখে। লেখাটা কারো নেশা কারো পেশা। আমার কোনটাই নয়। লেখাটা আমার কাছে একটা খেলা। কালির খেলা।ছোট বেলায় হাতের কাছে যা পেতাম তাতেই লেখতাম। বই, খাতা, পত্রিকা, ঘরের দেয়াল, মাটি, সব কিছুতেই লেখতাম। যা ইচ্ছে হতো তাই লেখতাম। সেই লেখার কোন মানে হতো না। একটা সময় চিন্তা করলাম, বড় হয়ে আমি লেখালেখি করবো। বই লেখবো। আমার লেখক হওয়ার স্বপ্নের কথা শুনে ওদের মুখে বিদ্রুপের হাসি ফোটলো। ওদের একজন বললো, তুই! তুই হবি লেখক! বই বের করবি! এত সহজ না। এর জন্য মাথা লাগে, মাথা! এটা তোর দ্বারা সম্ভব না।আমি জানি, আজো আমি লেখক হতে পারিনি। লেখক হওয়ার মত অত বড় মাথা আমার নেই। লেখক নামক এই জাতটাকে সাথে নিয়ে বেড়ানোর কোন ইচ্ছেও আমার নেই। আমি শুধু খেলতে চাই। সেই শৈশব-কৈশোরের খেলা। কালির খেলা।