মান্টোর সেরা পঁচিশ বইয়ের প্রচ্ছদ

মান্টোর সেরা পঁচিশ

লেখক: সাদত হাসান মান্টো

পৃষ্ঠা: 200

ISBN: 9788183746410

বইয়ের পরিচয়

সব ভাষাতেই অল্প কিছু সাহিত্যিক দেশকালের সীমানা পেরিয়ে একইরকম আগ্রহের কেন্দ্র হয়ে থাকেন সকল প্রজন্মের পাঠকের কাছে ৷সাদত হাসান মান্টো তেমনই এক মহৎ সাহিত্যিক৷ তাঁর নৈর্ব্যক্তিক লেখায় একদিকে যেমন সমাজের কপটতা, অশ্লীলতা ও নগ্ণ রূপ সোজাসাপটা ফুটে উঠেছে, তেমনই যন্ত্রণাবিদ্ধ করে দেশভাগের মর্মান্তিক ছবি ৷সাদত হাসান মান্টোর পঁচিশটি গল্প বাছাই করে পরিবেশন করেছেন লেখক, যার মধ্যে আছে তাঁর বেশ কয়েকটি বিখ্যাত মর্মস্পর্শী গল্প !‘মান্টোর সেরা পঁচিশ’ বইয়ের সবচেয়ে বড় আকর্ষণ, এই প্রথম মান্টোর গল্প সরাসরি উর্দু থেকে বাংলায় ভাষান্তরিত হয়ে প্রকাশিত হল ৷একইসঙ্গে নবীন লেখকের কলমের মুন্সিয়ানায় মান্টোর লেখার মূল স্বাদ শুধু যে অক্ষুণ্ণ্ রয়েছে তাই নয়, গতিময় গদ্য পাঠককে তাড়িয়ে নিয়ে যাবে পৃষ্ঠার পর পৃষ্ঠা৷

লেখক পরিচিতি

সাদত হাসান মান্টো

1912 – 1955

সাদত হাসান মান্টো (উর্দু: سعادت حسن منٹو‎‎‎) সাদত হাসান মান্টো ১৯১২ সালের ১১ মে পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার পাপরউদি গ্রামের ব্যারিস্টার পরিবারে জন্মগ্রহণ করেন। মান্টোর পূর্বপুরুষ কাশ্মীরি বংশোদ্ভূত ছিলেন। কাশ্মীরি বংশোদ্ভূত বলে পারিবারিকভাবে গর্ববোধ করতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →