লেখক পরিচিতি

টমাস মান

1875 – 1955

পাউল টমাস মান (জার্মান: Paul Thomas Mann ;জুন ৬, ১৮৭৫ – আগস্ট ১২, ১৯৫৫) ছিলেন একজন জার্মান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানব-হিতৈষী; ১৯২৯ সালে মূলত তার প্রথম উপন্যাস বুদেনব্রুকস-এর জন্যই তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। তার প্রতীকি এবং বিদ্রূপাত্মক মহাকাব্যিক উপন্যাস, ছোটগল্প এবং নভেলাসমুহের মধ্যে মানের শিল্পসত্ত্ব ও বুদ্ধিবৃত্তিক মানসের অন্তর্দৃষ্টি লক্ষ্যনীয়। তার বিভিন্ন সাহিত্যকর্মে সাধারণভাবে ইউরোপীয় ও বিশেষভাবে জার্মান সত্ত্বার স্বরূপ উদ্ঘাটনের লক্ষ্যে তিনি বিভিন্ন আধুনিক জার্মান গল্প, প্রতীক ও বাইবেলের বিভিন্ন রূপক ব্যাপকভাবে ব্যবহার করেছেন। তার বহু সাহিত্যকর্মকেই আমরা সাধারণভাবে আধুনিক ইউরোপীয় ও জার্মান সভ্যতার বিশ্লেষণ ও সমালোচনা বলে অভিহিত করতে পারি। গ্যোটে, আর্তুর শোপেনহাউয়ার, নিৎশে প্রমুখ পূর্বসুরী জার্মান কবি, কথাসাহিত্যিক ও দার্শনিকদের বিভিন্ন চিন্তার গভীর ও বহুমাত্রিক প্রভাব তার লেখায় দেখতে পাওয়া যায়। ১৯০১ সালে তার প্রথম উপন্যাস বুদেনব্রুকস প্রকাশিত হয়। এই উপন্যাসেই ঔপন্যাসিক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এর পরবর্তী বছরগুলিতে তার হাত থেকে একের পর এক বেরোয় আরও নানা বিখ্যাত উপন্যাস, বড়গল্প ও ছোটগল্প - টোনিও ক্রোগার, ত্রিস্তান, ভেনিসে মৃত্যু (Der Tod in Venedig; ড্যের টোড ইন ভেনেডিগ; Death in Venice), প্রভৃতি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯২৪ সালে প্রকাশিত হয় তার দ্য ম্যাজিক মাউন্টেন (Der Zauberberg; ড্যের ৎসাউবারবের্গ; জাদুপাহাড়) উপন্যাস; এই উপন্যাসে তিনি মূলত বিল্ডুংসরোমান ধারার অনুসরণ করেন। এই উপন্যাসে উপন্যাসের গঠনকাঠামোগত দিক থেকে মান'এর শৈল্পিকসত্ত্বার পূর্ণ বিকাশ পরিলক্ষিত হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →