লেবুমামার সপ্তকাণ্ড বইয়ের প্রচ্ছদ

লেবুমামার সপ্তকাণ্ড

লেখক: মোহাম্মদ নাসির আলী

পৃষ্ঠা: 86

ISBN: 9789849187172

বইয়ের পরিচয়

বড়োমামার বিয়ের আর দু’দিন বাকি। বাড়িঘর সব ভরে উঠেছে আত্মীয়-স্বজনে। আমাদের মতো অনেকেই এসে গেছে, কেউ খবর পাঠিয়েছে বিয়ের আগের দিন এসে পৌঁছবে বলে। মোজোমামা তখন কলকাতার কোনো এক কলেজে বি.এ. পড়েন। কয়েক দিন ছুটি নিয়ে তিনিও এসে গেছেন এ উপলক্ষে। তারই মুখে প্রথম শুনলাম লেবুর কথা। তিনি একদিন আমাদের বললেন, লেবু আসবে বিয়েতে। আমি প্রথমে ভাবলাম, বুঝি বা কমলা লেবুর কথা বললেন তিনি। আমাদের সবাইকে কমলা লেবু খাওয়ানো হবে। কিন্তু শীতকাল ছাড়া কমলা লেবু পাবে কোথায়? তাহলে নিশ্চয়ই বাতাবি লেবু? কিন্তু বাতাবি লেবু হলে আমাদের বাড়িতেই রয়েছে কত পাকা বাতাবি লেবু। তবে হঁ্যা, এ অ-দিনে কমলা লেবু এনে খাওয়াতে পারলে আমি দু’-একটা, দরকার হলে বেশিও খেতে পারি। শুনেছি, কলকাতা এক আজব জায়গা। হয়তো সেখান থেকে কমলা লেবুই আসবে। বিয়ের দিন যত ঘনিয়ে আসতে লাগল, মেজোমামা লেবু লেবু করে ততই যেন অস্থির হয়ে উঠলেন। যে লেবু আসবে বলে আমাদের মাঝে এতো উত্তেজনা! সেই লেবুকে নিয়ে সাতটি বিস্ময়কর গল্পে সাজানো হয়েছে ‘লেবুমামার সপ্তকাণ্ড’।

লেখক পরিচিতি

মোহাম্মদ নাসির আলী

1910 – 1975

মোহাম্মদ নাসির আলী (১০ জানুয়ারি, ১৯১০ - ৩০ জানুয়ারি ১৯৭৫) বাংলাদেশের একজন শিশুসাহিত্যিক। তিনি সাধারণত ছোটদের জন্য লিখেছেন এবং সাহিত্যচর্চায় প্রতিষ্ঠা লাভ করেন শিশুসাহিত্যিক হিসেবে। ছোটদের জন্য শিক্ষামূলক গল্প, প্রবন্ধ ও জীবনকথা রচনায় দক্ষতার পরিচয় প্রদান করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →