বইয়ের পরিচয়

শম’ সৈয়দ মুজতবা আলীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। আফগানিস্তানের কাবুল এই উপন্যাসের মুখ্য পটভূমি। সময় সুলতান আমানুল্লার শাসনকাল ও বাচ্চাই-সাকোর অভ্যুত্থান। কবিতায় ও গদ্যে, ফার্সিতে ও বাংলায়, লৌকিক বাস্তবতায় এ এক অনবদ্য রোমান্টিক উপন্যাস। দীর্ঘ কাবুলবাসের সময়ে লেখক শবনমের সঙ্গে ভালোবাসা ও বিবাহবন্ধনে আবদ্ধ হন। দু’জনের মিলন কি সম্পূর্ণ হয় শেষ পর্যন্ত?

লেখক পরিচিতি

সৈয়দ মুজতবা আলী

1904 – 1974

সৈয়দ মুজতবা আলী (উচ্চারণ: /ˈsoi̯̯ɔd̪ ˈmud͡ʒt̪ɔbaˑ‿ˈaliˑ/ (); ১৩ই সেপ্টেম্বর ১৯০৪ – ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪) ছিলেন একজন বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক, একাডেমিক, পণ্ডিত ও বহুভাষী। তিনি ভারতীয় উপমহাদেশ ছাড়াও অধ্যয়ন ও চাকরিসূত্রে আফগানিস্তান, মিসর এবং ইউরোপে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তাঁর ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচনা একইসঙ্গে পাণ্ডিত্য ও রম্যবোধে পরিপুষ্ট।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →