শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭) বইয়ের প্রচ্ছদ

শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭)

লেখক: শামসুর রাহমান

পৃষ্ঠা: 80

ISBN: 9789849804017

বইয়ের পরিচয়

সত্তরের দশকের শেষদিকে কবিকে পেয়ে বসে এক অদ্ভুত অস্তিত্বসংকট। সেই সংকট অবশ্য তাঁকে কাবু করে ফেলতে পারেনি, বরং করেছে আরও বেশি ‘চিন্তাশ্রয়ী’। সেসব চিন্তার ফসল হয়েছে যে কটি কাব্যগ্রন্থ তার অন্যতম শূন্যতায় তুমি শোকসভা।কবিতার যিনি পাঠক, মানে জগতের আরও যারা কবি, তারা তো আমৃত্যু কবিকে খুঁজতেই থাকেন। সে অসীম অন্বেষণে যে লাভের লাভ কিছুই হয় না, সে তো বহু আগেই বলে গেছেন রবিঠাকুর: ‘যে আমি আমারে বুঝিতে বুঝাতে নারি,/ আপন গানের কাছেতে আপনি হারি,/ সেই আমি কবি। কে পারে আমারে ধরিতে।’শামসুর রাহমান এখানে সামান্য ব্যতিক্রম, নিজেরে তিনি অধরা না রেখে যেন পাঠক-পাঠিকাকে সামান্য সুযোগ দিলেন। যেন বললেন: আসো, আমার শূন্যতায় করুণা মিশিয়ে আমারে বোঝো। আর তাই এখানকার বেশিরভাগ কবিতায়ই কবিকে পাওয়া যায়। নিজেকে, নিজের সকল সংকট ও শঙ্কাকে তিনি এখানে কবিতার বিষয় করেছেন। সেই সঙ্গে আছে এক গুমোট প্রতিবেশ, যা কিনা তাঁর কবিতাকে নিয়ে যায় বাস্তব থেকে আরেকটু দূরে, পরাবাস্তবে।বাংলাদেশ রাষ্ট্রের তৎকালীন রাজনৈতিক বাস্তবতা স্মরণ করা যাক। সময়ের প্রভাব কী করে এড়ায় একজন কবি বা তাঁর কবিতা?

লেখক পরিচিতি

শামসুর রাহমান

1929 – 2006

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →