বইয়ের পরিচয়

শেষ বলে কিছু নেইখ্যাতির লোভ কোনও মানুষকে কতটা মরিয়া করে তুলতে পারে? কতটা বিপদে ফেলতে পারে তার আশপাশের মানুষকে? এই উপন্যাসে মানুষের ভয়ঙ্কর রিপুকে তুলে ধরার পাশাপাশি দু'জন অসমবয়সি মানুষের স্বার্থহীন বন্ধুত্বের কথাও প্রকাশ পেয়েছে। নৈরাশ্যের পৃথিবীতে যা আমাদের প্রতি মুহূর্তে আশাবাদী হওয়ার স্বপ্ন দেখায়। চরম দুর্দিনেও আমাদের বোঝায় 'শেষ বলে কিছু নেই'।