বইয়ের পরিচয়

ভাষার মাধুর্য, সাহিত্যের সৌকর্য, চিন্তার গভীরতা, আবেগের শূচি-শুভ্র বিস্তার, তথ্যের প্রাচুর্য ও উপস্থাপনার শিল্পিত ঔদার্যে প্রতিবিম্বিত ❝সময়ের দস্তরখান❞। সময়ের শক্তিমান গদ্যশিল্পীর চিন্তা ও বিশ্লেষণের স্ফূরণ ঘটেছে বইয়ের প্রতিটি পাতায়। কালো হরফে ছেয়ে আছে যেন ভাবনার বর্ণিল আভা, আলোকপাতের স্নিগ্ধ ফোয়ারা।ঘটনা কিংবা ইস্যুর মূল্যায়ন শুধু ওই ঘটনা ও ইস্যুর মধ্যেই আবর্তিত হয় না, সাধারণত বিষয়কেন্দ্রিক আরো কিছু কথকতা সঙ্গেই চলে আসে; কখনো প্রয়োজনে, কখনো স্বতঃস্ফূর্তভাবে। এ ব্যাপারটিই ঘটেছে এই বইয়ের লেখাগুলোর ক্ষেত্রে। উম্মাহ, সংস্কৃতি, পশ্চিম, মিডিয়া, খাহেশাত, যৌবন এবং বিদ্বেষী আক্রমণ ও নবীপ্রেমের মতো বেশ কিছু ইস্যু নিয়ে গত দু'বছর মাসিক আল কাউসারে প্রকাশিত গদ্যগুলো এখানে একসঙ্গে এসেছে। সময়ের অনুকূল ও প্রতিকূল, সুখ-দুঃখের কিছু ইস্যু-পরিস্থিতির মুমিন-ভাবনা, দৃষ্টিভঙ্গি ও চিন্তা লেখাগুলোর প্রতিপাদ্য। বিশ্লেষণ, মন্তব্য ও পর্যবেক্ষণের এই গুচ্ছগদ্যের সঙ্গে পথচলতে আপনার মন্দ লাগার কথা না। সর্বপ্রান্তস্পর্শী পাঠচিন্তা ও চেতনার ফসল বক্ষমান গ্রন্থটি।

লেখক পরিচিতি

আশাপূর্ণা দেবী

1909 – 1995

আশাপূর্ণা দেবী (৮ জানুয়ারি ১৯০৯ – ১২ জুলাই ১৯৯৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং শিশুসাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য। ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা। বাংলা ছাড়া দ্বিতীয় কোনও ভাষায় তার জ্ঞান ছিল না। বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও। কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণশক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন। তার প্রথম প্রতিশ্রুতি-সুবর্ণলতা-বকুলকথা উপন্যাসত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয়। তার একাধিক কাহিনি অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র। দেড় হাজার ছোটোগল্প ও আড়াইশো-র বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে। পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য সম্মান রবীন্দ্র পুরস্কার। ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য আকাদেমি ফেলোশিপ ভূষিত করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →