সাইমুম সিরিজ 31-40 বইয়ের প্রচ্ছদ

সাইমুম সিরিজ 31-40

লেখক: আবুল আসাদ

পৃষ্ঠা: 191

ISBN: 9844850455

বইয়ের পরিচয়

"সাইমুম সিরিজ - ৩০ : এক নিউ ওয়ার্ল্ড" বইটির ভূমিকার অংশ থেকে নেয়া:আহত বাঘের মত ভয়ংকর হয়ে উঠেছে জেনারেল শ্যারন। আহমদ মুসার উপর তার যে ক্রোধ এর সবটাই গিয়ে পড়েছে ডাঃ মার্গারেট ও লায়লা জেনিফারের উপরে। তাদের কি বাঁচাতে পারবে আহমদ মুসা? ওদিকে হন্তাদের কালো হাত এবার ঘিরে ফেলেছে সারা জেফারসনকেও। সুটতে হলাে আহমদ মুসাকে সারা জেফারসনের মন্টিসেলােতে। কি ঘটছে মন্টিসেলােতে? শেষ রক্ষার ব্যবস্থা হিসাবে জেনারেল শ্যারন হানল ভয়াবহ এক রাজনৈতিক ছােবল। সে হেবিলের শিকার হলাে খােদ মার্কিন প্রেসিডেন্ট এবং তার সরকার। দুই নতুন পৃথিবীর দ্বন্দ্বই যেন মূখ্য হয়ে উঠল। আর এই দ্বন্দ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল আহমদ মুসার ভূমিকা। একদিকে ষড়যন্ত্র অন্যদিকে দেশপ্রেম। কে জিতবে? অবস্থা কি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিসেন্ট ও ক্রসকে কাছাকাছি নিয়ে আসবে? এসব প্রশ্নেরই জবাব নিয়ে হাজির হলাে - এক নিউ ওয়ার্ল্ড

লেখক পরিচিতি

আবুল আসাদ

1942 – বর্তমান

আবুল আসাদ (জন্ম: ৫ আগস্ট ১৯৪২) একজন বাংলাদেশী সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট। তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন প্রাবন্ধিক ও কলাম লেখক। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬৪টি বই প্রকাশিত হয়েছে। তিনি কয়েকবার গ্রেফতারও হয়েছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →