বইয়ের পরিচয়

খোকন ওকে দেখেই থমকে দাঁড়িয়ে বলল, কী আশ্চর্য! তুই শাড়ি পরেছিস ! সোনালী ওকে প্রণাম করে সুটকেসটা হাতে নিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি চিরকালই ছোট থাকব?খোকন ড্রইং রুম পার হয়ে ভিতরের দিকে যেতে যেতে বলল, না, না, তুই মস্ত বড় হয়েছিস।সোনালী সঙ্গে সঙ্গে খোকনের মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমি বড় হইনি বড়মা?খোকনের মা হাসতে হাসতে বললেন, হয়েছিস বইকি।শুনলে তো খোকনদা ?এখন আমি এসে গেছি। এখন আর বড়মা বা জ্যাঠামণিকে তেল দিয়ে লাভ নেই। এখন আমাকেই তেল দে।সোনালী ঘরের একপাশে সুটকেসটা রেখে রান্নাঘরের দিকে যেতে যেতে নির্বিকার হয়ে বলল, আমি কাউকে তেল দিই না।বাজে ফড় ফড় না করে চা দে।সোনালী রান্নাঘরে চলে যেতেই খোকন বলল, দেখো মা, যত দিন যাচ্ছে সোনালীকে দেখতে তত সুন্দর হচ্ছে।ওকে দেখে তো কেউ ভাবতেই পারে না ও আমাদের মেয়ে না । খোকন হেসে বলল, তুমি ওকে যা সাজিয়ে-গুজিয়ে রাখো...বাজে বকিস না। ওকে দেখতেই ভালো। একটা সাধারণ শাড়ি-ব্লাউজ পরলেও ওকে দেখতে ভালো লাগে।খোকন মাকে জড়িয়ে ধরে বলল, তুমি যাই বলো মা, তুমি ওকে আদর দিয়ে দিয়েই....তুই বাড়িতে এসেই আমার পিছনে লাগবি না ।সোনালী চা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতেই বলল, তোমার স্বভাব আর কোনোদিন বদলাবে না খোকনদা।

লেখক পরিচিতি

নিমাই ভট্টাচার্য

1931 – 2020

নিমাই ভট্টাচার্য (১০ এপ্রিল ১৯৩১ - ২৫ জুন ২০২০) একজন ভারতীয় বাঙালি লেখক, সাংবাদিক।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →