স্মৃতিভ্রংশ
পৃষ্ঠা: 127
ISBN: 9789849239482
বইয়ের পরিচয়
আদনান ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। একটি ছোট বাচ্চা ওর কাছে এসে বাবা বাবা বলছে। একজন সুন্দরী তরুণী ওর রুমে ঢুকে বলল, ঘুম ভাঙলো? মানে?মানে কিছু না। যাও হাত-মুখ ধুয়ে আসো। নাস্তা খাবে। আদনানের মাথায় কিছু ঢুকছে না। এই তরুণী কে? আর বাচ্চা কে? ওকে শুধু শুধু বাবা বাবা বলে ডাকছে কেন? কেন? আদনানের বয়স মাত্র তেইশ। এই বয়সে ওর তিন চার বছরের বাচ্চার বাবা হওয়ার কথা না। আর যে তরুণীকে ও দেখছে তার বয়স কমছে কম সাতাশ থেকে আটাশ হওয়ার কথা। আচ্ছা সাতাশ আটাশ বছর বয়সের নারীকে কি তরুণী বলা হয়? মনে হয় না। আদনান ইতস্তত করে বিছানা থেকে উঠল। ওয়াশরুমটা কোথায় খোঁজা দরকার।