বইয়ের পরিচয়

ব্যাখ্যার অতীত এক বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডন মিউজিয়াম। নড়ে-চড়ে বসল বিশ্বের বেশ কয়েকটি গোপন সংগঠন। প্রশ্নের উত্তর খুঁজতে বের হলো লেডি কারা কেনসিংটন, সুন্দরী এবং বিদূষী ড. সাফিয়া আল-মায়াজ এবং নামকরা প্রত্নতাত্ত্বিক ওমাহা ডান। প্রবেশ করল এমন এক শহরে, যা কল্পনাকেও হার মানায়। কিন্তু ওদের পিছু পিছু ধেয়ে এসেছে অন্যান্যরা। ওদের উদ্দেশ্য—সারা দুনিয়া জড়ে বয়ে আনবে বিশৃঙ্খলা। সেই সাথে আরব মরুভূমির বিপদ তো আছেই। সবার লক্ষ্যই এক—এমন এক ক্ষমতাকে খুঁজে বের করা যেটা দুনিয়াকে পরিণত করতে পারবে স্বর্গে অথবা ধ্বংস করে দেবে মানব সভ্যতাকে! কে জিতবে শেষ পর্যন্ত?

লেখক পরিচিতি

জেমস রলিন্স

1961 – বর্তমান

জেমস রোলিন্স (ইংরেজি: James Rollins; জন্ম: ২০ আগস্ট ১৯৬১) হলেন একজন মার্কিন থ্রিলার, মারপিটধর্মী রোমাঞ্চকর ও রহস্যোপন্যাস লেখক। গুহাভ্রমণ ও স্কুবা ডাইভিঙে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তার অনেক উপন্যাসের গুহা ও জলের নিচের দৃশ্যপট এসেছে বারবার। জেমস ক্লেমেন্স ছদ্মনামেও তার কিছু ফ্যান্টাসি উপন্যাস প্রকাশিত হয়েছে, তন্মধ্যে রয়েছে উইচ ফায়ার, উইচ স্টর্ম, উইচ ওয়ার, উইচ গেট, উইচ স্টার, শ্যাডোফল (২০০৫) ও হিন্টারল্যান্ড (২০০৬)।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →