হুমায়ুন আজাদের সংকলিত কবিতা বইয়ের প্রচ্ছদ

হুমায়ুন আজাদের সংকলিত কবিতা

লেখক: হুমায়ুন আজাদ

পৃষ্ঠা: 71

ISBN: 9789840422760

বইয়ের পরিচয়

"হুমায়ুন আজাদ আমার বাবা" বইটির সম্পর্কে কিছু কথা:ড. হুমায়ুন আজাদ একটি নাম— একটি ইতিহাস। তিনি বহুমাত্রিক জ্যোতির্ময়। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সমালােচক, গবেষক, ভাষাবিজ্ঞানী, কিশােরসাহিত্যিক, রাজনৈতিক ভাষ্যকার, প্রথাবিরােধী লেখক এবং একজন মেধাবী অধ্যাপক। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সারাজীবন পড়েছেন, পড়িয়েছেন এবং লিখেছেন। এর বাইরে আর কিছুই তিনি করেননি। তিনি তার লেখনীর মাধ্যমে বরাবরই সমাজবিরােধী ধর্মান্ধ মৌলবাদী অপশক্তির যে ভয়াবহ রূপ তা তুলে ধরেছেন। তিনি ছিলেন ন্যায় ও প্রগতির পক্ষে একজন আপােষহীন মানুষ। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার প্রতীক। সর্বগুণসম্পন্ন এই মানুষ সকলের কাছে হয়তাে নয় কিন্তু অনেকের কাছেই ছিলেন একজন প্রিয় লেখক। অগাধ শ্রদ্ধার পাত্র এই মানুষটির সাথে আমার ছিল গভীর রক্তের সম্পর্ক বাবা ও মেয়ের।বাবার সাথে জীবনের ২৭টি স্মৃতিময় বছর পাড়ি দিয়েছি। কখনাে সুখে, কখনাে আনন্দে আবার কখনওবা মান অভিমানে ঘরের খুব কাছের মানুষ হিসেবেই। বাবাকে দেখেছি বলেই তার মতাে পণ্ডিতকে নিয়ে লিখতে সাহস পেয়েছি। তার ভক্তরা কাছের মানুষের কাছ থেকে তাঁর জীবন বয়ান শুনতে চায় বলেই মূলত আমার এই বই-এর অবয়বে লেখার স্পর্ধা জানি না কতটা সার্থক হয়েছি। পাঠকই তা মূল্যায়ন করবেন। খুব সাধারণ আটপৌঢ়ভাবেই বাবার জীবনের বিভিন্ন দিক আমি তুলে ধরেছি।

লেখক পরিচিতি

হুমায়ুন আজাদ

1947 – 2004

হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭ - ১২ আগস্ট ২০০৪ খ্রিস্টাব্দ; ১৪ বৈশাখ ১৩৫৪ - ২৬ শ্রাবণ ১৪১১ বঙ্গাব্দ) বাংলাদেশের একজন লেখক ছিলেন যিনি বাংলা সাহিত্যের বিভিন্ন খাতে অবদান রেখেছিলেন, তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক এবং গবেষক, পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক যিনি ধর্মীয় মৌলবাদের বিরোধিতা, রক্ষণশীলতার বিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য ১৯৮০-এর দশক থেকে পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। হুমায়ুন আজাদের ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস ও ২২টি প্রবন্ধ এবং সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞানবিষয়ক, ৮টি কিশোরসাহিত্য ও অন্যান্য প্রবন্ধসংকলন মিলিয়ে ৬০টিরও অধিক গ্রন্থ তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়। ১৯৯২ সালে তার নারীবাদী গবেষণা-সংকলনমূলক গ্রন্থ নারী প্রকাশের পর বিতর্কের সৃষ্টি করে এবং ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সাড়ে চার বছর ধরে বইটি বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ছিল। এটি তার বহুল আলোচিত গবেষণামূলক কাজ হিসেবেও স্বীকৃত। এছাড়াও তার পাক সার জমিন সাদ বাদ উপন্যাসটি পাঠকমহলে বিতর্কের সৃষ্টি করেছিল। তার রচিত প্রবচন সংকলন ১৯৯২ সালে হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ নামে প্রকাশিত হয়। তাকে ১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে সামগ্রিক সাহিত্যকর্ম এবং ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ২০০৩ সালে তার রচিত কিশোরসাহিত্য ফুলের গন্ধে ঘুম আসে না (১৯৮৫) এবং আব্বুকে মনে পড়ে (১৯৯২) জাপানি ভাষায় অনূদিত হয়েছিলো।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →