বইয়ের পরিচয়

ভূমিকা‘শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দাতা ও দয়ালু’প্রত্যেক মানব-মানবী জ্ঞান হওয়ার পর থেকে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন দেখে। অনেকে পায়, অনেকে পায় না। যারা পায়, তাদের বেশির ভাগ বাস্তব জীবনে প্রবেশ করে সেই স্বপ্ন ভেঙ্গে যায়। কারণ স্বপ্ন আর বাস্তব দু’টোর ব্যবধান আকাশ আর পাতাল। তবু মানুষ স্বপ্ন দেখে। এটা জগতের নিয়ম। অনেকে মনের মতো জীবনসঙ্গী খোঁজে বিয়ের বয়স পার করে দিচ্ছে। এটা ঠিক না, বেঠিক, পাঠকবর্গের চিন্তার উপর ছেড়ে দিলাম। এই উপন্যাসের নায়ক-নায়িকা স্বপ্নের মানুষ পেয়েছে। কিভাবে পেল, সেই ঘটনাপুঞ্জি নিয়ে এই কাহিনী। বাস্তব জীবনে তাদের স্বপ্ন কতটা সফল হল , তা লিখলেই বইটি অনেক বড় হয়ে যাবে বিধায় লিখিনি। সে জন্যে পাঠকবর্গের কাছে ক্ষমাপ্রার্থি।

লেখক পরিচিতি

কাসেম বিন আবুবাকার

1978 – বর্তমান

কাশেম বিন আবু বকর একজন ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশী উপন্যাসিক যার উপন্যাসের মূল বিষয়বস্তু গ্রামীণ প্রেক্ষাপটে ইসলামকেন্দ্রিক প্রেম ভালোবাসা। তিনি অধুনা পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশে চলে আসেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন বই বিক্রেতা। ১৯৭৮ সালে তিনি তার প্রথম উপন্যাস ফুটন্ত গোলাপ লেখেন। উপন্যাসটি প্রকাশ পেতে এক দশকের মত সময় লেগে যায়। প্রকাশের পরে বইটি বেস্ট সেলারে পরিণত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাকে নিয়ে প্রতিবেদন করার পরে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তার উপন্যাস ঠিক উপন্যাস কিনা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল বিতর্ক তৈরি হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →