হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফনিক্স (৫) বইয়ের প্রচ্ছদ

হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফনিক্স (৫)

লেখক: জে. কে. রাওলিং

পৃষ্ঠা: 688

ISBN: 9844641721

বইয়ের পরিচয়

“হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফনিক্স (২০০৩) (সিরিজ -৫)" বইটির ফ্ল্যাপ এর লেখাঃডাম্বলডাের তার হাত দুটো নিচে নামালাে, এবং তার অর্ধচন্দ্রাকৃতি চমশার ভেতর দিয়ে তাকালাে হ্যারির দিকে। ‘এটাই ঠিক সময় সে বললাে, এটাই আমার জন্য ঠিক সময়, তােমাকে সে কথাটা বলার- যে কথা, তােমাকে আমার বলা উচিত ছিলাে পাঁচ বছর আগে। হ্যারি, প্লিজ বসাে তুমি । সবকিছু আমি তােমাকে বলবাে এখন।হােগার্ট স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজারড্রিতে হ্যারি পটারের পঞ্চম বর্ষ শুরু করার কথা। হ্যারি অস্থির হয়ে ওঠে গ্রীষ্মের ছুটি শেষ করে স্কুলে ফিরে যাবার জন্য। আরাে বেশি অস্থির হয়ে ওঠে প্রিয় বন্ধু রন আর হারমিওন-এর অদ্ভুত ব্যবহারের কথা ভেবে। পুরাে গ্রীষ্মভরে ওরা দুজন, রন হারমিওন, হ্যারির সঙ্গে বড় রহস্যময় ব্যবহার করেছে। কী যেন লুকোতে ব্যস্ত ছিলাে ওরা, হ্যারির কাছ থেকে। এই অদ্ভুত ব্যবহারের কারণ জানার জন্যও হ্যারি ব্যাকুল হয়ে ওঠে, শিগগির স্কুলে ফিরে যাবার জন্য ওর মন ছটফটাতে থাকে। শেষে, স্কুলে তার নতুন বই বছরে, হ্যারি জেনে ওঠে এক মহা তাজ্জব হয়ে যাবার বিষয়। ওই বিষয়টা এতাে রােমাঞ্চকর, এতাে চাঞ্চল্যকর যে, তা হ্যারির পৃথিবীকে ওলট পালট করে দেয়- ভীষণ রকম ওলট পালট-

লেখক পরিচিতি

জে. কে. রাওলিং

1965 – বর্তমান

জোয়ানে "জো" রাউলিং ওবিই (জন্ম: জুলাই ৩১ ১৯৬৫) একজন সফলতম ইংরেজ কল্পকাহিনী লেখিকা যিনি জে. কে. রাউলিং ছদ্মনামে লেখালেখি করেন। রাউলিং জনপ্রিয় কল্পকাহিনী হ্যারি পটার সিরিজের রচয়িতা, যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা এনে দিয়েছে। এ সাহিত্য কর্মের জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছেন। সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের ৫০০ মিলিয়নেরও অধিক কপি বিক্রি হয়েছে। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে ফোর্বস পত্রিকা তার সম্পত্তির পরিমাণ £৫৭৬ মিলিয়ন (১ বিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি) বলে তথ্য প্রকাশ করেছে, যা তাকে বই-লিখে বড়লোক হওয়া প্রথম বিলিয়নিয়ার (আমেরিকান ডলারে) হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০০৬ সালে ফোর্বস পত্রিকা তাকে অপরাহ উইনফ্রের পর পৃথিবীর দ্বিতীয় সেরা মহিলা ধনী হিসেবে তথ্য প্রকাশ করেছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →