02. কঙ্গোয় টিনটিন বইয়ের প্রচ্ছদ

02. কঙ্গোয় টিনটিন

লেখক: অ্যার্জে

পৃষ্ঠা: 62

ISBN: 9788177566345

বইয়ের পরিচয়

“বইটি সম্পর্কে কিছু তথ্যঃ”টিনটিন একজন সাংবাদিক। যে যুগের প্রেক্ষাপটে এর্জে টিনটিনের এই পরিচয়টি তার একাধিক অভিযানের বর্ণনায় ব্যবহার করেছেন, সেই যুগটি ছিল রাশিয়ায় বলশেভিক বিপ্লব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগ। এমনকি বাস্তবে চন্দ্রাভিযানের বহু আগেই তিনি তার কল্পনায় চাঁদে টিনটিনের অভিযানের গল্প শুনিয়েছেন। এর্জে টিনটিনের একটি পৃথক জগৎ সৃষ্টি করেছিলেন। এই জগৎ ছিল আমাদের বাস্তব জগতের একটি সরলীকৃত অথচ সুস্পষ্ট প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবি অঙ্কণে এর্জেকে সাহায্য করেছিল তার সুসংরক্ষিত ছবির একটি সংগ্রহ।টিনটিনের গল্পগুলি রহস্যের এক একটি ছকে-বাঁধা উপস্থাপনা। এই রহস্যের সমাধান করাও হয়েছে যুক্তিগ্রাহ্য পন্থায়। তবে তার সঙ্গে এর্জে মিশিয়ে দিয়েছেন তার নিজস্ব কৌতুকরসবোধ। তিনি এমন সব পার্শ্বচরিত্র সৃষ্টি করেছেন যাদের হাবভাবের গতিপ্রকৃতি আগে থেকে আন্দাজ করা গেলেও তাদের নিজস্ব চমৎকারিত্ব পাঠকে আকর্ষিত করে। ছকটি বেশ কোমল। হাস্যরসের পূর্বনিশ্চয়তা কতকটা পিনাটস বা দ্য থ্রি স্টুজেস সিরিজের চরিত্রগুলির মতো। কমিক স্ট্রিপের কলাকৌশল সম্পর্কে এর্জের ধারণা ছিল দক্ষ শিল্পীর মতোই। এই প্রসঙ্গে উল্লেখ্য পান্না কোথায় গল্পে পদচারণার এক অপূর্ব ব্যঞ্জনাময় প্রয়োগ, যার মধ্যে তিনি এমন এক উদ্বেগের অভিপ্রকাশ ঘটান, যেখানে আদপেও উদ্বেগজনক কিছু ঘটেনি।

লেখক পরিচিতি

অ্যার্জে

1907 – 1983

জর্জ প্রস্প্যার র‍্যমি (ফরাসি: Georges Prosper Remi, উচ্চারণ [ʒɔʁʒ pʁɔspɛʁ ʁəmi]; ২২শে মে ১৯০৭ – ৩রা মার্চ ১৯৮৩), যিনি তাঁর অ্যার্জে (Hergé, উচ্চারণ [ɛʁʒe] ) ছদ্মনামে বেশি পরিচিত, ছিলেন একজন বেলজীয় কমিক্স ও কার্টুন শিল্পী। তাঁর নামের উল্টোনো আদ্যক্ষর RG-এর ফরাসি উচ্চারণ অ্যার জে থেকেই অ্যার্জে নামকরণ। দুঃসাহসী টিনটিন নামক কমিক অ্যালবাম ধারাবাহিকের স্রষ্টা হিসেবে তিনি সুপরিচিত, যা ২০শ শতকের সবচেয়ে জনপ্রিয় ইউরোপীয় কমিক সিরিজগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হয়। তিনি আরও দুটো জনপ্রিয় সিরিজেরও রচয়িতা ছিলেন: কুইক ও ফ্ল্যুপক (১৯৩০–১৯৪০) এবং জো, জেট ও জোকো (১৯৩৬–১৯৫৭)। তাঁর সব কাজেই ছিল তাঁর স্বতন্ত্র লিন ক্ল্যার শিল্পশৈলীর ছাপ। ব্রাসেলসের এত্যরবেকে একটি নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া অ্যার্জে তাঁর কর্মজীবন শুরু করেন স্কাউটিং ম্যাগাজিনে চিত্রাঙ্কন দিয়ে। ১৯২৬ সালে ল্য বয়-স্কাউট বেল্‌জ পত্রিকার জন্য তিনি তাঁর প্রথম কমিক সিরিজ তোতোরের দুঃসাহসিক অভিযান তৈরি করেন। রক্ষণশীল ক্যাথলিক সংবাদপত্র ল্য ভ্যাঁতিয়েম সিয়েক্ল-এ কাজ করার সময়, সম্পাদক নরব্যার ভালেজের পরামর্শে তিনি ১৯২৯ সালে লেজ় আভঁত্যুর দ্য ত্যাঁত্যাঁ তথা দুঃসাহসী টিনটিন সিরিজটি তৈরি করেন। বালক প্রতিবেদক টিনটিন এবং তার কুকুর মিলু ওরফে কুট্টুসকে ঘিরে আবর্তিত এই সিরিজের প্রথম দিককার পর্বগুলো — সোভিয়েত দেশে টিনটিন, কঙ্গোয় টিনটিন ও আমেরিকায় টিনটিন — শিশুদের জন্য রক্ষণশীল প্রোপাগান্ডা হিসেবে তৈরি করা হয়েছিল। দেশে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ধারাবাহিক প্রকাশের পর গল্পগুলো বই আকারে ছাপা হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →