21. পান্না কোথায় বইয়ের প্রচ্ছদ

21. পান্না কোথায়

লেখক: অ্যার্জে

পৃষ্ঠা: 62

ISBN: 9788170662174

বইয়ের পরিচয়

"দুঃসাহসী টিনটিন: পান্না কোথায়" বইটি সম্পর্কে কিছু কথা:ছােট বাচ্চাদের গল্প শুনালে তারা অনেক আনন্দ পায় তাদের মেধা বিকশিত হয় । গল্পের বই পড়লে পড়ার প্রতি আগ্রহ জন্মে। এই বইটি ছােট বাচ্চাদের জন্য খুবই উপকারী গল্পের বই।

লেখক পরিচিতি

অ্যার্জে

1907 – 1983

জর্জ প্রস্প্যার র‍্যমি (ফরাসি: Georges Prosper Remi, উচ্চারণ [ʒɔʁʒ pʁɔspɛʁ ʁəmi]; ২২শে মে ১৯০৭ – ৩রা মার্চ ১৯৮৩), যিনি তাঁর অ্যার্জে (Hergé, উচ্চারণ [ɛʁʒe] ) ছদ্মনামে বেশি পরিচিত, ছিলেন একজন বেলজীয় কমিক্স ও কার্টুন শিল্পী। তাঁর নামের উল্টোনো আদ্যক্ষর RG-এর ফরাসি উচ্চারণ অ্যার জে থেকেই অ্যার্জে নামকরণ। দুঃসাহসী টিনটিন নামক কমিক অ্যালবাম ধারাবাহিকের স্রষ্টা হিসেবে তিনি সুপরিচিত, যা ২০শ শতকের সবচেয়ে জনপ্রিয় ইউরোপীয় কমিক সিরিজগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হয়। তিনি আরও দুটো জনপ্রিয় সিরিজেরও রচয়িতা ছিলেন: কুইক ও ফ্ল্যুপক (১৯৩০–১৯৪০) এবং জো, জেট ও জোকো (১৯৩৬–১৯৫৭)। তাঁর সব কাজেই ছিল তাঁর স্বতন্ত্র লিন ক্ল্যার শিল্পশৈলীর ছাপ। ব্রাসেলসের এত্যরবেকে একটি নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া অ্যার্জে তাঁর কর্মজীবন শুরু করেন স্কাউটিং ম্যাগাজিনে চিত্রাঙ্কন দিয়ে। ১৯২৬ সালে ল্য বয়-স্কাউট বেল্‌জ পত্রিকার জন্য তিনি তাঁর প্রথম কমিক সিরিজ তোতোরের দুঃসাহসিক অভিযান তৈরি করেন। রক্ষণশীল ক্যাথলিক সংবাদপত্র ল্য ভ্যাঁতিয়েম সিয়েক্ল-এ কাজ করার সময়, সম্পাদক নরব্যার ভালেজের পরামর্শে তিনি ১৯২৯ সালে লেজ় আভঁত্যুর দ্য ত্যাঁত্যাঁ তথা দুঃসাহসী টিনটিন সিরিজটি তৈরি করেন। বালক প্রতিবেদক টিনটিন এবং তার কুকুর মিলু ওরফে কুট্টুসকে ঘিরে আবর্তিত এই সিরিজের প্রথম দিককার পর্বগুলো — সোভিয়েত দেশে টিনটিন, কঙ্গোয় টিনটিন ও আমেরিকায় টিনটিন — শিশুদের জন্য রক্ষণশীল প্রোপাগান্ডা হিসেবে তৈরি করা হয়েছিল। দেশে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ধারাবাহিক প্রকাশের পর গল্পগুলো বই আকারে ছাপা হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →