বইয়ের পরিচয়

রকমারি থেকে

ফ্ল্যাপে লিখা কথা নরনারীর পারস্পরিক সম্পর্ক চিরকালীন অথচ চিরজটিল একটি বিষয়। সেই বিষয়কে যারা বহুকোণ হীরকের মতো নানা দিক থেকে বিশ্লেষণের তীব্র আলো ফেলে দেখতে ভালবাসেন, শক্তিমান কথাশিল্পী বুদ্ধদেব গুহ তাদেরই একজন। প্রকৃতি যেমন তাঁর লেখায় প্রবল এক পটভূমি, প্রেমও তেমনই প্রধান এবং জোরালো এক অবলম্বন। এই প্রেম কখনও শরীরী, কখনও শরীরের ঊর্ধ্বে এক স্বর্গীয় অথচ জীবন্ত অনুভূতি । আধুনিক মানুষের প্রেমের সমস্যা আরও অনেক সামাজিক সমস্যার মতোই যে ক্রমশ সূক্ষ্ণ ও বহুধাখণ্ডিত হয়ে উঠেছে বুদ্ধদেব গুহ তা জানেন। জানেন বলেই প্রেমের এত বিচিত্র, গভীর ও বহুবর্ণ রূপ ফুটে ওঠে তাঁর রচনায়। তাঁর এই নতুন উপন্যাসের প্রধান চরিত্র আধুনিক এক লেখক, যার মানসিক সত্তা খুঁজে বেড়াত সর্ব-অর্থে এক নারীকে, এক প্রকৃত ও সম্পূর্ণ মেয়েকে। ভালবেসে বিয়ে-করা স্ত্রী ক্রমশ সরে গিয়েছিল দূরেম তার সমস্ত অস্তিত্বকে পৌঁছে দিয়েছিল অনস্তিত্বে। এমন সময় জীবনে এল ছুটি। এক অনুরাগিণী পাঠিকা। ধু-ধু তৃষ্ণাতুর জীবনের ছায়া -ঘেরা ওয়েসিসের মতো স্নিগ্ধ ভালবাসার নিমন্ত্রণ হয়ে, হিম-হয়ে যাওয়া হৃদয়ের তাপ সঞ্চারিত করার প্রতিশ্রুতি হয়ে। কিন্তু সত্যি পারল কি? শেষ পর্যন্ত কি সরল এক কি সুখী হতে পারল সুকুমার? জীবনে কি সরল এক অঙ্ক? না তা নয়। এই তীব্র গভীর আশ্চর্য প্রেমের উপন্যাসের জীবনের এক বড়ো সত্যকেই শেষাবধি আবিষ্কার করেছেন বুদ্ধদেব গুহ।

Goodreads থেকে

নরনারীর পারস্পরিক সম্পর্ক চিরকালীন অথচ চিরজটিল একটি বিষয়। সেই বিষয়কে যাঁরা বহুকোণ হীরকের মতো নানাদিক থেকে বিশ্লেষণের তীব্র আলো ফেলে দেখতে ভালবাসেন, শক্তিমান কথা শিল্পী বুদ্ধদেব গুহ তাঁদেরই একজন। প্রকৃতি যেমন তাঁর লেখায় প্রবল এক পটভূমি, প্রেমও তেমনই প্রধান এবং জোরালো এক অবলম্বন। এই প্রেম কখনও শরীরী, কখনও শরীরের ঊর্ধ্বে এক স্বর্গীয় অথচ জীবন্ত অনুভূতি। আধুনিক মানুষের প্রেমের সমস্যা আরও অনেক সামাজিক সমস্যার মতোই যে ক্রমশ সূক্ষ্ম ও বহুধাখণ্ডিত হয়ে উঠেছে বুদ্ধদেব গুহ তা জানেন। জানেন বলেই প্রেমের এত বিচিত্র, গভীর ও বহু বর্ণরূপ ফুটে ওঠে তাঁর রচনায়। তাঁর এই নতুন উপন্যাসের প্রধান চরিত্র আধুনিক এক লেখক, যার মানসিকসত্তা খুঁজে বেড়াত সর্ব-অর্থে এক নারীকে, এক প্রকৃত ও সম্পূর্ণ মেয়েকে। ভালবেসে বিয়ে-করা স্ত্রী ক্রমশ সরে গিয়েছিল দূরে, তার সমস্ত অস্তিত্বকে পৌঁছে দিয়েছিল অনস্তিত্বে। এমনসময় জীবনে এল ছুটি। এক অনুরাগিণী পাঠিকা। ধু-ধু তৃষ্ণাতুর জীবনে ছায়া-ঘেরাও য়েসিসের মতো স্নিগ্ধ ভালবাসার নিমন্ত্রণ হয়ে, হিম-হয়ে-যাওয়া হৃদয়ে তাপ সঞ্চারিত করার প্রতিশ্রুতি হয়ে। কিন্তু সত্যি পারল কি? শেষ পর্যন্ত কি সত্যি সুখী হতে পারল সুকুমার? জীবন কি সরল এক অঙ্ক? না তা নয়। এই তীব্র গভীর আশ্চর্য প্রেমের উপন্যাসে জীবনের এক বড়ো সত্যকেই শেষাবধি আবিষ্কার করেছেন বুদ্ধদেব গুহ।

সূত্র: Goodreads ↗

লেখক পরিচিতি

বুদ্ধদেব গুহ

1936 – 2021

বুদ্ধদেব গুহ (জন্ম ২৯ জুন, ১৯৩৬ ―২৯ আগস্ট, ২০২১) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি মূলত বন, অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা ঋতু গুহ। বহু বিচিত্রতায় ভরপুর এবং অভিজ্ঞতাময় তার জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্বআফ্রিকা তার দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষের সঙ্গেও তার সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরংগ পরিচয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →