লেখক পরিচিতি

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার (সংক্ষেপেঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া) একজন বাংলাদেশী সালাফী ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, অধ্যাপক, লেখক, দাঈ ও ইসলামী বক্তা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন অধ্যাপক। তিনি এনটিভি, পিস টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ইসলামি অনুষ্ঠানে, ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং নানা ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন। এছাড়াও তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করে থাকেন। তার লিখিত বাংলা ভাষায় কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির যা তাফসীরে যাকারিয়া নামে পরিচিত, তা সৌদি আরবের সরকারি প্রকাশনালয় কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয়েছে। তার হিন্দুসিয়াত ওয়া তাসুর ও শিরক ফিল কাদিম ওয়াল হাদিস বই দুটি আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয়। পাশাপাশি তার একাধিক বই বাংলাদেশের সরকারি উচ্চশিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে। == প্রারম্ভিক জীবন == আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মহকুমার ধনুসারা গ্রামে মজুমদারদের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ সিদ্দিকুর রহমান স্থানীয় ধনুসারা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। == শিক্ষাজীবন == আবু বকর মুহাম্মাদ যাকারিয়া বাল্যশিক্ষা তার পিতা থেকে লাভ করেন। তার পিতা অধ্যক্ষের দায়িত্বে থাকা 'মাদ্রাসা ধনুসাড়া ইসলামিয়া মাদরাসা' থেকে আনুমানিক ১৯৮১ সালে দাখিল পাশ করেন।১৯৮৪ সালে আলিম পাশ করেন। এরপর ১৯৮৬ সালে তিনি একই মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন। ১৯৮৬ সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকাতে ভর্তি হন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →