বইয়ের পরিচয়

হতেই পারে আমি-সাধারণ খাজনাদাতা প্রজা তাই বলে ভেবনা তোমায় করবো নমস্য-পূজা, ভেবনা প্রজাবিহীন চরাচরে-থাকে জমিদার প্রজারাই সব, তুমি তো দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। প্রজা থেকেই রাজ-রাজড়া, ভেবে নিও একবার প্রজায় যদি ধরে ঘৃণা-সুযোগই পাবে না আর, ছিল জগৎজয়ী রাজা-বাদশা, ছিল দুর্নিবার গ্রহণ-বর্জনের ইতিহাস কিন্তু, শুধু প্রজার। জমিদার হয়েছ বলে, খাবে ক্ষেত-খাবে খামার রেখো মনে সত্যের জয় জনতার, নয় তোমার, এ জয়ের গ্যারান্টি আছে, সব ধর্মের ধর্মগ্রন্থে আর ভক্ষকের পরিণতি-ঐ মর্মন্তুদ হেনস্তে। প্রলয়ী ঘূর্ণি-সাইক্লোন-যদিও প্রাণনাশী হয় মনে রেখো ওরা ক্ষণস্থায়ী-কখনো অক্ষয় নয়, মানবো আমি নির্দেশ শুধু-আমার সৃষ্টিকর্তার তুমি জমিদার কোথাকার কে, বলবো অবতার। তোমার কর্ম যদি-মর্ম হয়-শুধু মানবতার প্রজা আমি বলব তখন, তুমি সত্যি জনতার।

লেখক পরিচিতি

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

1899 – 1970

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (৩০ মার্চ ১৮৯৯ – ২২ সেপ্টেম্বর ১৯৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। আদিনিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কোলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চল। তাঁর রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় ২০ বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশুনো করছিলেন। পড়াশুনোর সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে। শরদিন্দু ১৯৩৮ সালে বম্বের বম্বে টকিজে চিত্রনাট্যকাররূপে কাজ শুরু করেন। ১৯৫২ সালে সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পুণেতে বসবাস করতে শুরু করেন। পরবর্তী ১৮ বছর তিনি সাহিত্য চর্চায় অতিবাহিত করেন। ১৯৭০ সালে হৃৎরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →