মণিরত্ন মুখোপাধ্যায় ছদ্মনাম (মূল নাম প্রণবকুমার মুখোপাধ্যায়) বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন। ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর সিউড়ির মামার বাড়িতে জন্ম তার। মূলত তিনি কথাসাহিত্যক ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠিত পত্রপত্রিকায় ও লিটল ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। উপন্যাস, ভ্রমণ কাহিনী রচনায় তিনি স্বছন্দ ছিলেন। গবেষণামূলক লেখালেখিতেও তাঁর পারদর্শিতা উল্লেখযোগ্য। তাঁর জীবনের বেশি সময় কেটছে দিল্লিতে। দিল্লিতেই তাঁর মৃত্যু ১১ জুন ২০২১ তারিখে।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗
সব বই দেখুন →