বইয়ের পরিচয়

“অনন্তের বাঁশি”জগৎজুড়ে বাশি বাজে,মর্মের ভিতরে সেই সুর; কবি ডেন নিরন্তর সেই সরব নিঃশ্ব্দ সুরের সন্ধান করে চলেছেন নিচের মধ্যে, নিজের অন্তরে; এই আনন্দের সুর বেজে যায়, আমরা শুনতে পাই না সেই ধ্বনিহীন ধ্বনি, সেই শব্দহীন সংগীত সকল সুখদুঃখ, বেদনা ভুলিয়ে দেয়; সেই গানে প্রাণে এক পবিত্র শিহরণ জাগে,হৃদয়ে জেগে ওঠে যেন পরমের স্পর্শ।মনে হয়, মানুষের সারাজীবন তারই অপেক্ষা, জেগে থাকা, পথ-চাওয়া। কবিতাগুলিতে মিশে আছে এই বেদনা, এই আর্তিল। কোন অনন্ত মাধুরীকে খুঁজে বেড়ান কবি, তার শেষ লক্ষ্য কি সমর্পণ, কেই জানে না।

লেখক পরিচিতি

মহাদেব সাহা

1944 – বর্তমান

মহাদেব সাহা (জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি। তিনি তার সাহিত্যিক অবদান দিয়ে সব ধরনের পাঠকের মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি রোম্যান্টিক গীতিকবিতার জন্য জনপ্রিয়। তার কবিতা অপরিশ্রুত আবেগের ঘনীভূত প্রকাশে তীব্র। তিনি জীবিকাসূত্রে একজন সাংবাদিক ছিলেন, এবং দীর্ঘকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ থেকে তিনি কানাডা প্রবাসী।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →