বইয়ের পরিচয়

“অবিশ্বাস্য" বইটির সম্পর্কে কিছু কথা:অবিশ্বাস্য উপন্যাসটি বহুমাত্রিক যে-কোনাে বড় মাপের সৃষ্টিশীল কাজই তাই। ধর্ম ও ধর্মীয় অনুষঙ্গ ছড়িয়ে আছে উপন্যাসটির সমস্ত শরীর জুড়ে। বুঝতে একটুও কষ্ট হয় না, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন প্রত্যয়নিষ্ঠ ও নিবেদিতপ্রাণ লেখকের পক্ষেই এই ধরনের উপন্যাসের পরিকল্পনা সম্ভব। এক অর্থে এই উপন্যাসটির বিষয় ও নৈতিকতার সঙ্কট ও উত্তরণের চেষ্টা— পাপবােধ ও আত্মগ্লানিকে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার মধ্য দিয়ে আত্মানুসন্ধান, যে অনুসন্ধান সর্বমানবেরও।

লেখক পরিচিতি

সৈয়দ মুজতবা আলী

1904 – 1974

সৈয়দ মুজতবা আলী (উচ্চারণ: /ˈsoi̯̯ɔd̪ ˈmud͡ʒt̪ɔbaˑ‿ˈaliˑ/ (); ১৩ই সেপ্টেম্বর ১৯০৪ – ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪) ছিলেন একজন বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক, একাডেমিক, পণ্ডিত ও বহুভাষী। তিনি ভারতীয় উপমহাদেশ ছাড়াও অধ্যয়ন ও চাকরিসূত্রে আফগানিস্তান, মিসর এবং ইউরোপে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তাঁর ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচনা একইসঙ্গে পাণ্ডিত্য ও রম্যবোধে পরিপুষ্ট।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →