বইয়ের পরিচয়

কল্পবিজ্ঞান-অ্যাডভেঞ্চার-রহস্য নিয়ে যে সাহিত্যিক আজও জনপ্রিয়তার শিখরে, সেই অদ্রীশ বর্ধনের বিভিন্ন সময়ে লেখা দেশি-বিদেশি সাসপেন্সরহস্য-থ্রিলার কাহিনিগুলিকে একমলাটে এনে সুবিশাল বই ‘অসহ্য সাসপেন্স সমগ্র।

লেখক পরিচিতি

অদ্রীশ বর্ধন

1932 – 2019

অদ্রীশ বর্ধন (১ ডিসেম্বর, ১৯৩২ - ২০ মে, ২০১৯) প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক। জন্ম কলকাতায় এক শিক্ষক-পরিবারে। অ্যাডভেঞ্চারের টানে জীবনে অনেক পেশার সাথে যুক্ত ছিলেন। চাকরি, ব্যবসা ও সাহিত্যসাধনা। পরে নামী একটি প্রতিষ্ঠানের পারচেজ ম্যানেজার-পদে ইস্তাফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে। গোয়েন্দা কাহিনী দিয়ে লেখালেখির শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও মেয়ে গোয়েন্দা নারায়ণী। বাংলায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্ৰিয় জগৎ অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদি লেখার ক্ষেত্রে অদ্রীশ বর্ধন অন্যতম স্বীকৃত নাম। ভারতের প্রথম কল্পবিজ্ঞান-পত্রিকা “আশ্চর্যর ছদ্মনামী সম্পাদক। সম্পাদনা করেছেন “ফ্যানটাসটিক”। সত্যজিৎ রায়ের সভাপতিত্বে প্রথম “সায়ান্স ফিকশন সিনে ক্লাব”-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক তিনি। পত্রিকা, রেডিও, ফিল্ম ক্লাবের মাধ্যমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন। একাধিক পুরস্কার পেয়েছেন সাহিত্যে অবদানের জন্য। কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দুবছর "দক্ষিণীবার্তার শ্রেষ্ঠগল্প পুরস্কার”। অনুবাদের ক্ষেত্রে ‘সুধীন্দ্রনাথ রাহা’-পুরস্কার।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →