আন্না কারেনিনা (অখণ্ড সংস্করণ) বইয়ের প্রচ্ছদ

আন্না কারেনিনা (অখণ্ড সংস্করণ)

লেখক: লিও তলস্তয়

পৃষ্ঠা: 504

ISBN: 9848325771

বইয়ের পরিচয়

"আন্না কারেনিনা" বইয়ের ভূমিকার থেকে নেয়া:ল্যেভ তলস্তয় একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, লােককাহিনীকার, শিশুসাহিত্যিক। সাহিত্য সৃষ্টির সূচনা ঘটে তার উনিশ বছর বয়স থেকে। তখন তিনি দিনলিপি লেখা শুরু করেন। সালটা ১৯৪৭। মার্চ মাস থেকে জুন পর্যন্ত এ চারমাস তিনি দিনলিপি লিখেছিলেন। বছর তিনেক দিনলিপি লেখা বাদ দিলেও পুনরায় দিনলিপি লেখা শুরু করেন ১৯৫০ সালে। আর তা অব্যাহত ছিল মৃত্যুর পূর্ব পর্যন্ত। সমালােচকবৃন্দ একমত যে, সরাসরি এই দিনলিপির মাধ্যমেই সাহিত্য ক্ষেত্রে তলস্তোয়ের উত্তরণ'। তাঁর দিনলিপি নিছক সাধারণ কিছু নােট নয়, “এই লেখাগুলি তাঁর সাহিত্যচর্চার নিদর্শন এবং সাহিত্যের মালমশলারূপে গণ্য করা যেতে পারে।” অর্থাৎ বাস্তবতার লেখক অন্যতম উপাদান যেমন, এক, ১৮৫৬ সালে তাঁর যে জনৈক ভূস্বামীর জীবনপ্রভাত’ গল্পটি প্রকাশিত হয়, সে গল্পে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তার ব্যর্থতার প্রতিচ্ছবি রয়েছে।দুই. ককেশাসে চাকুরি করতে গিয়ে যে অর্জন করেছিলেন, তার ভিত্তিতে শিশুদের জন্যে লিখেন একটি আকর্ষণীয় উপাখ্যান ককেশাসের বন্দি'। তিন, ১৯১২ সালের নেপােলিয়ন-বিরােধী যুদ্ধের ঘটনা নিয়ে ঐতিহাসিক মহাকাব্যিক উপন্যাস যুদ্ধ ও শান্তি' লিখেন। এ ধরনের উদাহরণ আরও দেওয়া যাবে।অরুণ সােম তাঁর রুশ সাহিত্যের ইতিহাস' গ্রন্থে তলস্তয়ের সাহিত্য জগতকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন—এক. সাহিত্য সৃষ্টির উদ্যোগ পর্ব; দুই. ঔপন্যাসিক তলস্তয়, তিন, গল্পকার তলস্তয়, চার, লােককাহিনীকার, পাঁচ, শিশু সাহিত্যিক, ছয়, নাট্যকার তলস্তয়।

লেখক পরিচিতি

লিও তলস্তয়

1828 – 1910

লিও তলস্তোয় (রুশ: Лёв Николаевич Толстой; ; লিয়েফ়্ নিকলায়েভ়িচ্ তল্‌স্তোয়; ২৮ আগস্ট ১৮২৮ – ২০ নভেম্বর ১৯১০) খ্যাতিমান রুশ লেখক ছিলেন। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও বিবেচনা করা হয়। তার দু’টি অনবদ্য উপন্যাস হচ্ছে - যুদ্ধ ও শান্তি (রচনাকাল ১৮৬৩–১৮৬৯) এবং আন্না কারেনিনা (রচনাকাল ১৮৭৩–১৮৭৭)। তিনি ১৯০২ থেকে ১৯০৬ পর্যন্ত প্রতি বছর সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য একাধিকবার মনোনয়ন পেয়েছিলেন; ১৯০১, ১৯০২ এবং ১৯১০ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন এবং তার পুরস্কার না পাবার বিষয়টি নোবেল পুরস্কার বিতর্কের একটি প্রধান কারণ ছিল। তলস্তোয়ের জন্ম রুশ সাম্রাজের তুলা প্রদেশের ইয়াস্নায়া পলিয়ানা নামক স্থানে। তিনি ছিলেন পরিবারের চতুর্থ সন্তান। শিশু বয়সে তার বাবা-মা মারা যান এবং আত্মীয়-স্বজনরাই তাকে বড় করেন। তিনি উপন্যাস ছাড়াও নাটক, ছোটগল্প এবং প্রবন্ধ রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। ১৯১০ সালের ২০ নভেম্বর রাশিয়ার আস্তাপভা নামক এক প্রত্যন্ত অঞ্চলের রেলওয়ে স্টেশনে তলস্তোয় অসুস্থ হয়ে পড়েন এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পর তার ইচ্ছানুসারে ১৯২৮ ও ১৯৫৮ সালের মধ্যবর্তী সময়ে তার সাহিত্যকর্ম ৯০ খণ্ডে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রকাশিত হয়, যার অর্ধেকাংশ তার দিনলিপি ও চিঠিপত্র।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →