বইয়ের পরিচয়

‘আপনারে আমি খুঁজিয়া বেড়াই’ ফ্ল্যাপে লেখা কথাএক সময় আমি খুব ঘর-কুনো ধরনের ছিলাম। কোথাও যেতে ভাল লাগতো না। নিজের অতি পরিচিত জায়গা ছেড়ে দু’দিনের জন্যে বাইরে যাবার প্রয়োজন হলেও গায়ে জ্বর আসতো। সেই আমাকে সাত বছরের জন্যে দেশ ছেড়ে আমেরিকা যেতে হলো সাত বছর পার করে ফিরে আসার পর পরিচিত সবাই আমার কাছ থেকে শুধু আমেরিকার গল্প শুনতে চায়্ আমি গল্প শোনাই। যাই বলি তাই দেখি সবার ভাল লাগে। শেষ পর্যন্ত ঠিক করলাম গল্পগুলি লিখে ফেলব। লেখা হলো, ‘হোটেল গ্রেভার ইন।’ দীর্ঘদিন দেশে কাটানোর পর আবার তিন মাসের জন্যে আমেরিকা গেলাম। দেখি আগের আমেরিকা বদলে গেছে। কিংবা কে জানে হয়তো আমিই বদলে গেছি। নতুন চোখে দেখা আমেরিকা নিয়ে লিখলাম, ‘মে ফ্লাওয়ার।’ তারপর মনে হলো আমার নিজের জীবনটাওতো বেশ মজার। লিখে ফেললে কেমন হয়? ভাবতে ভাবতে লিখে ফেললাম, ‘অনন্ত অম্বরে’, ‘আমার আপন আঁধার’, ‘এই আমি।’ একইভাবে লেখা হলো ‘আমার ছেলেবেলা।’ প্রায়ই আমাকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত রচনা হিসেবে আমি যা লিখছি সবই কি সত্যি? প্রতিবারই এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছি, আবারো বললাম। স্কেচ ধর্মী এইসব লেখা আমার পাঠকরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন, এই আমার জীবনের পরম পাওয়া।সূচিপত্র* শোনা কথা* একজন অদ্ভুত বাবা* আমার মা* জোছনার ফুল* নানার বাড়ি দাদার বাড়ি* পারুল আপা* স্বপ্নলোকের চাবি* সাহিত্য বাসর* পদ্মপাতায় জল* আমার বন্ধু উনু* জগদলের দিন* শেষ পর্বে শঙ্খনদী* মে ফ্লাওয়ার* আমার আপন আধাঁর* হোটেল গ্রেভার ইন* বাংলাদেশ নাইট* প্রথম তুষারপাত* জননী* এই পরবাসে* ম্যারাথন কিস* লাস ভেগাস* শীলার জন্ম* পাখি* ক্যাম্পে* নামে কিবা আসে যায়* সমুদ্র দর্শন* কবি সাহেব* লেখালেখি খেলা* শ্বেতপদ্ম* শিল্পী সুলতান* লাউ মন্ত্র* মাসাউকি খাতাঁওরা* ইংলিশ ম্যান* হিজ মাস্টারস ভয়েজ* নুহাশ এবং সে* বটবৃক্ষ* ভাইভা* হোটেল আহমেদিয়া* এই আমি* চোখ* উৎসব* উমেশ* পেট্রিফায়েড ফরেস্ট* সে* নারিকেল মামা* পরীক্ষা* আমার বন্ধু সফিক* মিসির আলি ও অন্যান্য* বর্যাযাপন* ফ্রাংকেনস্টাইন* চান্নিপসর রাইত* লালচুল

লেখক পরিচিতি

হুমায়ূন আহমেদ

1948 – 2012

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীকালে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →