বইয়ের পরিচয়

"আবুদের অ্যাডভেঞ্চার" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃসেবার পৌষমেলায় নতুন এক সাকার্স পাটি এসেছিলাে। পাঁচটা ঘােড়ার গাড়ি আর চারটা মােষের গাড়িতে বড় বড় বাক্স, খাঁচা আর হরেক রকমের মালপত্র বােঝাই হয়ে সার্কাসের দল যখন সেন্ট জন স্ট্রিট ধরে র-নগরে ঢুকলাে তখন ওদের দেখার জন্যে গােটা শহরটাই যেন ভেঙে পড়লাে। দলের সবার আগে হাতির পিঠে রঙচঙে এক লিকপিকে জোকার টিনের চোঙা ফেঁকে বলছিলাে।আসিতেছে!আসিতেছে!!আসিতেছে!!!আপনাদের শহরে এই প্রথম, এই প্রথম, এই প্রথম।

লেখক পরিচিতি

শাহরিয়ার কবির

1950 – বর্তমান

শাহরিয়ার কবির (জন্ম ২০ নভেম্বর ১৯৫০) একজন বাংলাদেশী লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। তিনি মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বই লিখেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →