বইয়ের পরিচয়

"আমার কথা” বইয়ের ফ্ল্যাপের লেখা:সত্যিই চমক-জাগানাে এই বই। একদিকে আত্মকথা, অন্যদিকে উত্তমপুরুষে বর্ণিত এক উপন্যাস। সিরাজু ডাকাতের বংশধর কীভাবে হয়ে উঠলেন এক অসামান্য সংগীতসাধক, দুর্গম সাধনার কাটা-মােড়া সােপানপরম্পরা কী করে করলেন অতিক্রম, কী চোখে ইয়ােরােপ দেখলেন এক সাতষট্টি বছরের যুবা-সেই ঘটনাবহুল ইতিবৃত্ত অকপট মজলিশী ভঙ্গিতে বলে গিয়েছেন এক শুদ্ধপ্রাণ সাধক, আরেক শিল্পপ্রাণ যুবক অনুলেখনে ধরে রেখেছেন সেই অভিজ্ঞতার বিবরণ। অন্বেষণ করেছেন সেই মহাজীবনের মূল সত্যটিকে। বিষয়ে বৈচিত্র্যময়, স্বাদে রমণীয়, আত্মায় শিক্ষাপ্রদ এই বই ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে এক দুর্লভ সংযােজন।

লেখক পরিচিতি

বিনোদিনী দাসী

1862 – 1941

বিনোদিনী (১৮৬৩ - ১২ ফেব্রুয়ারি ১৯৪১) ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের একজন অভিনেত্রী। তার ১২ বছরের স্বল্প অভিনয় জীবনের মধ্যেই তিনি মঞ্চাভিনয়ে বিপুল সাফল্য অর্জন করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →