বইয়ের পরিচয়

ছোট্ট বন্ধুরা, তোমরা গল্প পড়তে, গল্প বলতে, দারুণ পছন্দ করো। আর এই গল্প যদি হয় জীবনধর্মী তবে তো কথাই নেই। তাই তোমাদের পছন্দের কথা মাথায় রেখেই এই বইটিতে রয়েছে ভিন্ন স্বাদের কিছু মজার মজার গল্প। যা তোমাদের যেমন আনন্দ দেবে তেমনি এই গল্পের ভিতর খুঁজে পাবে নতুন জীবনের রস ও গন্ধ। কিছু সংগ্রামী জীবনের সুর।মানুষ হলেও যারা ছোট্ট, তাদেরও থাকে দুঃখ। থাকে কষ্ট। মানুষ সবাই, তবু এই সমাজ সংসারে কেন এত অশান্তি? তাহলে কি বলব, মনুষ্যত্ব আমাদের ছেড়ে চলে গেছে। না, মনুষ্যত্ব আমাদের ছেড়ে চলে যায়নি। আমরা ঘুমিয়ে পড়েছি। পরের থেকে নিজের কথা বেশি ভাবছি। আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। মায়া-মমতার অভাব দেখা দিয়েছে আমাদের অন্তরে। তাই মানুষের কষ্ট দেখেও নিজের হাসিটাকে অনায়াসে বজায় রাখতে পারি। আশা করি এই বইটি তোমাদের সুপ্ত চেতনাকে একটু হলেও আলোড়িত করবে।

লেখক পরিচিতি

মুহম্মদ জাফর ইকবাল

1952 – বর্তমান

মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ক্যলিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ও বেল কমিউনিকেশনস রিসার্চে ১৮ বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন ও ১৯৯৪ সালের ডিসেম্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ২০১৮ সালে ৩ অক্টোবর তিনি অবসরে যান। তিনি বিভিন্ন গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছন। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিজ্ঞান কল্পকাহিনী লেখক হিসেবে বিবেচনা করা হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →