বইয়ের পরিচয়

‘‘আল্লাহর পথে দাওয়াত’’বই এর ভূমিকা:বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল-হামদু লিল্লাহ। ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন।আল্লাহর পথে আহ্বান করতেই নবী-রাসূলগণের (আ) আগমন। মুমিনের জীবনের অন্যতম দায়িত্ব এই দা'ওয়াত। কুরআন কারীমে এ দায়িত্বকে কখনো দা'ওয়াত, কখনো সঙ্কার্যে আদেশ ও অসৎকার্যে নিষেধ, কখনো প্রচার, কখনো নসীহত ও কখনো দীন প্রতিষ্ঠা বলে অভিহিত করা হয়েছে।করআন ও হাদীসের আলোকে এ কাজের গুরুত, এর বিধান, পুরস্কার, এ দায়িত্ব পালনে অবহেলার শাস্তি, এ কর্মে অংশগ্রহণের শর্তাবলী ও এর জন্য আবশ্যকীয় গুণাবলী আলোচনা করেছি এই পুস্তিকাটিতে। এ বিষয়ক কিছু ভুলভ্রান্তি, যেমন বিভিন্ন অজুহাতে এ দায়িত্বে অবহেলা, ফলাফলের ব্যস্ততা বা জাগতিক ফলাফল ভিত্তিক সফলতা বিচার, এ দায়িত্ব পালনে কঠোরতা ও উগ্রতা, আদেশ, নিষেধ বা দা'ওয়াত এবং বিচার ও শাস্তির মধ্যে পার্থক্য নির্ণয়, আদেশ, নিষেধ বা দা'ওয়াত এবং গীবত ও দোষ অনুসন্ধানের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয় আলোচনা করেছি। সবশেষে এ ইবাদত পালনের ক্ষেত্রে সুন্নাতে নববী এবং এ বিষয়ক কিছু ভুলভ্রান্তির কথা আলোচনা করেছি। হাদীসের ক্ষেত্রে শুধুমাত্র সহীহ বা নির্ভরযোগ্য হাদীসের উপর নির্ভর করার চেষ্টা করেছি। মুহাদ্দিসগণ অত্যন্ত সুক্ষ্ম ও বৈজ্ঞানিক নিরীক্ষার মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা ও দুর্বলতা নির্ধারণ করেছেন, যে নিরীক্ষা-পদ্ধতি বিশ্বের যে কোনো বিচারালয়ের সাক্ষ্য-প্রমাণের নিরীক্ষার চেয়েও বেশি সুক্ষ্ম ও চুলচেরা । এর ভিত্তিতে যে সকল হাদীস সহীহ বা হাসান অর্থাৎ গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছে আমি আমার আলোচনায় শুধুমাত্র সে হাদীসগুলিই উল্লেখ করার চেষ্টা করেছি। অতি নগন্য এ প্রচেষ্টাটুকু যদি কোনো আগ্রহী মুমিনকে উপকৃত করে তবে তা আমরা বড় পাওয়া। কোনো সহৃদয় পাঠক দয়া করে পুস্তিকাটির বিষয়ে সমালোচনা, মতামত, সংশোধনী বা পরামর্শ প্রদান করলে তা লেখকের প্রতি তাঁর এহসান ও অনুগ্রহ বলে গণ্য হবে।মহান আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা করি, তিনি দয়া করে এ নগন্য কর্মটুকু কবুল করে নিন এবং একে আমার, আমার পিতামাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন ও পাঠকদের নাজাতের, ওসীলা বানিয়ে দিন। আমীন!সূচীপত্রঃপ্রথম পরিচ্ছেদ : পরিচিতি, গুরুত্ব ও বিষয়বস্তু /৭-১৭১. ১. পরিচিতি: দাওয়াহ, আমর, নাহই, তাবলীগ, নসীহত, ওয়ায /৭১. ২. কুরআন-হাদীসের আলোকে দাওয়াত-এর গুরুত্ব /৮১. ২. ১. নবী-রাসূলগণের মুল দায়িত্ব /৮১. ২. ২. উম্মতে মুহাম্মাদীর অন্যতম দায়িত্ব ও বৈশিষ্ট্য /৯১. ৩. ক্ষমতা বনাম দায়িত্ব ও ফরয আইন বনাম ফরয কিফায়া /১২১. ৪. আল্লাহর পথে দা‘ওয়াত-এর বিষয়বস্তু ১৪দ্বিতীয় পরিচ্ছেদ : পুরস্কার ও শাস্তি /১৮-২৪২. ১. দাওয়াতের ফযীলত ও সাওয়াব /১৮২. ১. ১. সাধারণ সাওয়াব ও বিশেষ সাওয়াব /১৮২. ১. ২. সফলতা ও সর্বোচ্চ পুরস্কার /১৮২. ১. ৩. অগণিত মানুষের সমপরিমাণ সাওয়াব./১৯২. ১. ৪. আযাব-গযব থেকে রক্ষা /১৯২. ২. দাওয়াতে অবহেলার শান্তি /২০২. ২.১. সাধারণ শাস্তি বনাম বিশেষ শাস্তি /২০২. ২. ২. দুনিয়াবী গযব /২১২. ২. ৩. দোয়া কবুল না হওয়া /২২২. ৪. সামাজিক শাসি্ত, ঐক্য ও সম্প্রীতি নষ্ট হওয়া /২২২. ২. ৫. পাপ ও অভিশাপ অর্জন/২৩তৃতীয় পরিচ্ছেদ : দা’ওয়াতের শর্ত ও দায়ীর গুণাবলী /২৫-৩৫৩. ১. ইলম বা জ্ঞান /২৫৩. ২. সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি ভালবাসা ও আন্তরিকতা /২৬৩. ৩. ব্যক্তিগত আমল /২৮৩. ৩. ১. ব্যক্তিগত আমলে ক্রটি সহ দা’ওয়াতের বিধান /২৯৩. ৪. বিনম্রতা ও বন্ধুভাপান্ন /২৯৩. ৫. উত্তম দিয়ে মন্দ প্রতিহত করা /৩১৩. ৬. সুন্দর ব্যবহার ও আচরণ /৩২৩. ৭. সবর বা ধৈর্য /৩৪৩. ৮. সালাত, তাসবীহ ও ইবাদত /৩৫চতুর্থ পরিচ্ছেদ : দাওয়াতের ক্ষেত্রে ভুলভ্রান্তি /৩৬-৪৮৪. ১. বিভিন্ন অজুহাতে এ দায়িত্ব পালনে অবহেলা করা /৩৬৪. ২. কঠোরতা, উগ্রতা বা সীমালঙ্ঘন /৩৮৪. ৩. ফলাফল প্রাপ্তির ব্যস্ততা /৩৮৪. ৪. দাওয়াতের অজহাতে ব্যক্তিগত আমলে ক্রটি ৩৯৪. ৪. ১. ফরযে আইন বাদ দিয়ে ফরযে কিফায়া পালন করা /৩৯৪. ৪. ২ ওয়াজিব-সুন্নাত বর্জন করা বা হারাম-মাকরূহে লিপ্ত হওয়া /৪০৪. ৪. ৩. ব্যক্তিগত নফল-মুস্তাহাব ইবাদতে ক্রটি করা /৪০৪. ৫. দাওয়াত ও সংশোধন বনাম বিচার ও শাস্তি /৪১৪. ৬. আদেশ-নিষেধ বনাম গীবত-অনুসন্ধান /৪৩৪. ৬. ১. পাপীর গীবত /৪৫৪. ৬. ২. ‘দায়ী’র গীবত /৪৭৪. ৬. ৩. সংশোধন বনাম দোষ গোপন /৪৮পঞ্চম পরিচ্ছেদ : সুন্নাতের আলোকে দাওয়াত ৪৯-৬৩৫. ১. ইবাদত পালনে সুন্নাতের গুরুত /৪৯৫. ১. ১. সুন্নাতের অর্থ ও পরিচয় /৪৯৫. ১. ২. সুন্নাতের বাইরে কোনো ইবাদত কবুল হবে না /৪৯৫. ১. ৩. দা'ওয়াতের কাজও সুন্নাত পদ্ধতিতে হতে হবে /৫০৫. ১. ৪. ইবাদত ও উপকরণের পার্থক্য /৫০৫. ২. দাওয়াতের মাসনুন পদ্ধতি ও উপকরণ /৫১৫. ২. ১. কুরআন মাজীদ /৫১৫. ২. ২. হিকমাহ ও হাদীস /৫১৫. ২. ৩. সুন্দর ওয়ায /৫১৫. ২. ৪. উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক /৫২৫. ২. ৫. জিহাদ ও কিতাল /৫২৫. ২. ৬. নিজ আচরণের মাধ্যমে উত্তম আদর্শ স্থাপন /৫২৫. ২. ৭. উৎসাহ, পুরস্কার ও শাস্তি ৫৩৫. ৩. মাসনূন উপকরণের নিষিদ্ধ ব্যবহার /৫৩৫. ৩. ১. ওহী-বহির্ভুত কথাকে ওহীর নামে চালানো /৫৩৫. ৩. ১. ১. ওহীর নামে মিথ্যা বলা /৫৩৫. ৩. ১. ২. ব্যাখ্যাকে ওহীর সাথে সংযুক্ত করা /৫৭৫. ৩. ১. ৩. অনুবাদের ক্ষেত্রে সংযোজন বা বিয়োজন ৫৭৫. ৩. ১. ৪.দ্বীনের নামে অনুমান নির্ভর মতামত বা ফাতওয়া দেওয়া /৫৭৫. ৩. ২. গল্প নির্ভর ওয়ায /৫৮৫. ৩. ৩. ঝগড়া নির্ভর বিতর্ক /৫৮৫. ৩. ৪. হিকমাত -এর নামে অবৈধ কর্ম /৫৮৫. ৩. ৫. জিহাদ বা কিতালের নামে মারামারি বা হত্যা /৫৮৫. ৪. দাওয়াতের আধুনিক উপকরণ /৫৯৫. ৪. ১. মিডিয়া, মিছিল, হরতাল ইত্যাদি আধুনিক উপকরণ /৫৯৫. ৪. ২. আধুনিক উপকরণ ব্যবহারের শর্তাবলী /৫৯৫. ৪. ৩. হরতাল, ধর্মঘট, অবরোধ, কুশপুত্তলিকা /৬০৫. ৫. উপকরণ বনাম ‘ইবাদত : বিভিন্ন ভুলভ্রান্তি /৬১শেষ কথা /৬৪

লেখক পরিচিতি

খােন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

1958 – 2016

খোন্দকার আবু নাসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর (১৯৫৮ – ২০১৬) একজন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব, অধ্যাপক, গবেষক, লেখক, টিভি আলোচক ও অনুবাদক ছিলেন। তিনি ইসলামিক টিভি, এনটিভি, পিস টিভি, এটিএন বাংলা, চ্যানেল নাইন ইত্যাদি টিভি চ্যানেলে ও অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। এবং আইটিভি ইউএস (মার্কি‌ন ইসলামি টেলিভিশন চ্যানেল)-এর উপদেষ্টা ছিলেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ছিলেন। তার বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও প্রয়োগ গ্রন্থটি ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল আলিয়া মাদ্রাসার সম্মান (অনার্স) পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বুহুসুন ফি উলূমিল হাদীস এবং হাদিসের নামে জালিয়াতি দুইটি বই ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন তার অধীনে ১২ জন পিএইচডি এবং ৩০ জন এমফিল ডিগ্রি অর্জন করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →