বইয়ের পরিচয়

ভূমিকা‘ইসলামের অর্থনীতি’ সম্পর্কেঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তদানীন্তন অধ্যক্ষ‘ডক্টর এম. এন. হুদার অভিমত-----ইসলাম সম্বন্ধে আমাদের সর্বশ্রেষ্ঠ দাবি এই যে, ইসলাম শুধুমাত্র আত্নার কল্যাণকামী ধর্মই নয়-ইসলাম গোটা মানুষের দুনিয়া ও আখিরাতের সুস্পষ্ট ও সর্বান্তক ইশারা। ইসলামী মোনাজাতের প্রথম কথা দুনিয়ার মঙ্গল, আখিরাতের মঙ্গলের কথা পরে।মানুষের পার্থিব কল্যাণ অনেকখানি নির্ভর করে সুষ্ঠু সমাজ ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার উপর। আজকের জিজ্ঞাসু মানুষ তাই প্রত্যেক সামাজিক বাণিজ্যিক অর্থনৈতিক ব্যবস্থাকেই বিচার করতে চায় এই মাপকাঠি দিয়ে যে, সে ব্যবস্থা কতখানি পার্থিব কল্যাণ আনবে মানুষের জন্যে, মানুষের পার্থিব উন্নতির পথ কতখানি সুগম হবে তাতে, আর সেই উন্নতির সুফল কতখানি আসবে সবারই ভোগে।আজ তাই চরম পরীক্ষা এসেছে প্রত্যেক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার। যে দুটি প্রধান ব্যবস্থা আজ দুনিয়ায় চালু তার কোনটাতে মানুষ সুখী হতে পারছে না। তার মন চাইছে নূতন পথের সন্ধান-যে পথে থাকবে না বর্তমান ব্যবস্থাদ্বয়ের গলদগুলো। আমার নিশ্চিত বিশ্বাস, ইসলামে সে ব্যবস্থা আছে। কিন্তু আজ শুধু বিশ্বাসকে সম্বল করলেই আমাদের চলবে না। ইসলামের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মূল সূত্রগুলোকে সাজিয়ে গুছিয়ে মেজে ঘষে দুনিয়ার সামনে তুলে ধরতে হবে আর দেখাবে হবে, কেমন করে আজকের শিল্প-বাণিজ্য-যন্ত্র-কেন্দ্রিক সভ্যতাতেও শুধুমাত্র ইসলামই মানুষের কল্যাণকামী পথের সন্ধান দিতে পারে।এ এক বিরাট দায়িত্ব, এ দায়িত্ব পূরণের পথে জনাব মুহাম্মদ আবদুর রহীম সাহেবের ‘ইসলামের অর্থনীতি’ এক বিশিষ্ট পদক্ষেপ। আবদুর রহীম সাহেব বিশেষ কৃতিত্বের সহিত ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে আমাদের সামনে তুলে ধরেছেন। তাকে আমাদের মোবারকবাদ।...........(স্বাঃ) মীর্জা নূরুল হুদাঅধ্যক্ষ, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক পরিচিতি

মুহাম্মাদ আবদুর রহীম

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার (সংক্ষেপেঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া) একজন বাংলাদেশী সালাফী ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, অধ্যাপক, লেখক, দাঈ ও ইসলামী বক্তা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন অধ্যাপক। তিনি এনটিভি, পিস টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ইসলামি অনুষ্ঠানে, ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং নানা ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন। এছাড়াও তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করে থাকেন। তার লিখিত বাংলা ভাষায় কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির যা তাফসীরে যাকারিয়া নামে পরিচিত, তা সৌদি আরবের সরকারি প্রকাশনালয় কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয়েছে। তার হিন্দুসিয়াত ওয়া তাসুর ও শিরক ফিল কাদিম ওয়াল হাদিস বই দুটি আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয়। পাশাপাশি তার একাধিক বই বাংলাদেশের সরকারি উচ্চশিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →