উজ্জ্বল কুমার দাসের গল্প
পৃষ্ঠা: 184
ISBN: 9789845041812
বইয়ের পরিচয়
দিন, তারিখ, মাস, বছর কিছুই মনে নেই। তবে যতদূর মনে পড়ে, আশির দশকের শেষ দিকে আগত সন্ধ্যার সন্ধিক্ষণে কামারখালী বাজারের এক সময়কার খুব নাম করা মুদি ব্যবসায়ী বৈদ্যনাথ দাসের মুদি দোকানে সদাই কিনতে গিয়ে রোগা, পটকা, হালকা পাতলা গড়নের এক সুদর্শন যুবকের সাথে পরিচয় হলো। নাম জিজ্ঞেস করতেই হাতটা সম্প্রসারিত করে আমার হাতের মুঠোয় চেপে ধরে ইংরেজি কায়দায় নিজের নামটা 'সুব্রত কুমার দাস বদন' বলে আমাকে বলার সুযোগ না দিয়ে, নিজেই জিজ্ঞেস করে বসল, 'আপনি?'। আমি বাংলারীতিতে নিজের পরিচয় দিয়ে বললাম, 'বাবারে আমি তোমার মেঝদার সহপাঠী'।'বাবারে' বলার পেছনে কারণ হচ্ছে আমার বড়দা এবং সুব্রত'র বাবা দুজনেই হরিহর আত্মাবন্ধু। সেই সুবাদে খুব ছোট বেলা থেকেই সুব্রত'র বাবাকে আমরা দাদা বলে সম্বোধন করতাম। দুই পরিবারের লোকজনের মধ্যে একটা আত্মিক সম্পর্ক বিরাজমান বহুপূর্ব থেকেই। কারণ, এ এলাকায় হিন্দু-মুসলিম মিলিয়ে, হাতে গোনা কয়েকটি পরিবারের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, অর্থবিত্তের প্রভাব, প্রতিপত্তির একটা মেলবন্ধন ছিল। যার কারণে সাধারণ মানুষজন ঐ পরিবারগুলোর লোকজনদের একট সমীত করত এবং আলাদাভাবে মূল্যায়ন করত।