এ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর বইয়ের প্রচ্ছদ

এ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর

লেখক: সিডনি সেলডন

পৃষ্ঠা: 256

ISBN: 9789844142206

বইয়ের পরিচয়

রকমারি থেকে

ভূমিকা বিশ্ববিখ্যাত থ্রিলার লেখক সিডনি শেলডনের এই কাহিনিটি রূপান্তর করেছেন সুলেখক অনীশ দাশ অপু । বইটির কাহিনি গড়ে উঠেছে হলিউডের মায়াবি জগৎকে কেন্দ্র করে। এই জগতকে খ্যাতি অর্জন করতে গিয়ে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, এই বইটি যেন এরই বাস্তাব প্রমাণ। কাহিনি বিন্যাসে ও চরিত্র চিত্রণে শেলডন বরাবরের মত এই বইয়েতেও তার মুন্সিয়ানার ছাপ অটুট রেখেছেন।এবার বইটির সামান্য অংশ এখানে তুলে দিচ্ছি: অন্ধকার কেবিনে একটি চেয়পারে জবুথুবু হয়ে বসে আছে জিল। তাকিয়ে আছে শূণ্যে। শোকে কাতর সে।তবে এ শেঅক ডেভিড কেনিয়ন, টবি টেম্পল কিংবা নিজের জন্য নয়।শোক করছে সে জোসেফিন যিনস্কি নামের ছোট্র একটি মেয়ের জন্য। ছোট মেয়েটির জন্য অনেককিছু করতে চেয়েছিল জিল, কিন্তু সে ওর জন্য যে চমৎকার জাদুর স্বপ্নগুলো তৈরি করেছিল তা এখন সব শেষ হয়ে গেছে। ব্যাখ্যাতীত এক পরাজয়ের বেদনা নিয়ে ওখানে বসে রইল জিল। মাত্র কয়েক ঘণ্টা আগেও দুনিয়ার অধিশ্বারী ছিল সে, যা চেয়েছিল সব পেয়েছে , আর এখন তার কাছে কিছুই নেই। ধীরে ধীরে বুঝতে পারল জিল, আবার ফিরে এসেছে সেই মাথাব্যথাটা। অন্য সব যন্ত্রণা আর বেদনার প্রাবল্যে এ ব্যথাটা এতক্ষণ অনুভূত হয়নি। এখন টের পাচ্ছে , প্রবল ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মাথা। এমন সময় বিষয়টি টের পেল সে। বিকট একটা গন্ধযুক্ত ঢেউ এগিয়ে আসছে ওর দিকে..। বইটির কাহিনি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সিডনি শেলডনের এই কাহিনিটি বাংলায় রূপান্তেরের ফলে এদেশের থ্রিলার কাহিনির পাঠকেরা পড়ার পসুযোগ পেল। উত্তম সেনের প্রচ্ছদ বইতে ভিন্নমাত্রা যুক্ত করেছে।

লেখক পরিচিতি

সিডনি সেলডন

সিডনি শেলডন (জন্ম: ১১ই ফেব্রুয়ারি, ১৯১৭-মৃত্যু: ৩০শে জানুয়ারি, ২০০৭) একজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী লেখক ছিলেন। তার ২০ বছর টিভিতে কাজ করার সময়কালে তিনি দ্য প্যাটি ডিউক শো (১৯৬৩–৬৬), এ ড্রিম অফ জেনি (১৯৬৫–৭০) এবং হার্ট টু হার্ট (১৯৭৯–৮৪) তৈরি করেছেন, কিন্তু তিনি বিখ্যাত হন যখন তিনি ৫০ বছর বয়স পূর্ণ করেন এবং তিনি সেরা-বিক্রয়কৃত উপন্যাস যেমন মাস্টার অফ দ্য গেম (১৯৮২), দ্যা আদার সাইড অফ দ্য মিডনাইট (১৯৭৩) এবং রেজ অফ অ্যাঞ্জেলস (১৯৮০) লিখতে শুরু করেন। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ষষ্ঠ লেখক বিক্রেতা। == প্রথম জীবন == সিডনি শিকাগোর, ইলিনয়ের সিডনে স্কেচটেলে জন্ম গ্রহণ করেন। তার পিতা-মাতা ছিলেন, রুশ ইহুদীর বংশবৃতান্ত, একটি গহনার দোকানের ম্যানেজার ছিলেন। দশ বছর বয়সে সিডনি প্রথম আয় করেন। তিনি একটি কবিতার জন্য ৫ ডলার পান। ডিপ্রেশনের মধ্যে, তিনি ভেটেনারি কাজ করতেন। ডেভার ইস্ট হাই স্কুল থেকে গ্রাজুয়েট হওয়ার পর, তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হন। তিনি তখন নাট্যদলে ছোট ছোট নাটক করতেন। তিনি ১৮টি থ্রিলার উপন্যাসের লেখক (যা ৩০০ মিলিয়ন কপির বেশি বিক্রিত)। তিনি দুশোটির বেশি টেলিভিশন স্ক্রিপ্ট লেখেন। তিনি ২৫টি বড় সিনেমা এবং ৬টি নাটক তৈরি করেন। == কর্মজীবন == ১৯৩৭ সালে, শেলডন হলিউডে আসেন। এখানে তিনি স্ক্রিপ্ট পর্যালোচনা করেন। শেলডন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ শিবিরে একজন পাইলট হিসেবে যোগ দেন। তিনি কোন যুদ্ধ দেখার আগে তার শিবির ডিসবেন্ডেড ছিলো. বেসামরিক জীবনে আসার পর তিনি নিউ ইয়র্কে আসেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →