বইয়ের পরিচয়

"একুশে পা" বইয়ের ফ্ল্যাপের লেখা:স্নাতক স্তরে তিন বছরের পাঠক্রমে পড়তে-আসা একঝাঁক ছেলেমেয়ের, যারা আঠারােতে আসে, একুশে পা। পড়তে না-পড়তে ছড়িয়ে যায় মহাজীবনের মুক্তপথে। এ-উপন্যাস সেইরকমই কিছু ছেলেমেয়ের কলেজীবনের কাহিনী। শুধুই কলেজজীবনের নয়। কলেজজীবনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক যে-জীবন, একইসঙ্গে সেই জীবনের নানা কাহিনীকেও টুকরাে-টুকরাে ফ্রেমে সাজিয়ে দিয়েছেন সম্পন্ন লেখিকা। যেমন বিচিত্র, তেমন কৌতূহলকর সেই কাহিনীগুচ্ছ। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী ভিড় করে মহাবিদ্যালয় প্রাঙ্গণে। প্রত্যেকের মানসিকতা আলাদা, আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-সুখ, স্বপ্ন-প্রত্যাশা, রুচি-পরিবেশ ভিন্ন। তবু সেই সম্মিলিত জীবনের যে-ঐকতান, তাকেই অসাধারণ দক্ষতায় এ-উপন্যাসে ধরেছেন বাণী বসু।

লেখক পরিচিতি

বাণী বসু

1939 – বর্তমান

বাণী বসু (জন্ম ২৬ ফাল্গুন, ১৩৪৬ বঙ্গাব্দ/১১ই মার্চ, ১৯৩৯ খ্রীষ্টাব্দ) একজন বর্তমান ভারতীয় বাঙালি লেখিকা - উপন্যাস, প্রবন্ধ, কবিতা লেখেন, অনুবাদও করেন। একাধিক সাহিত্য পুরস্কার ও সম্মানে ভূষিতা বাণী বসু আশির দশক থেকেই সাড়া জাগানো জনপ্রিয়তার অধিকারিণী। তিনি বিজয় কৃষ্ণ গার্লস কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতক (অনার্স) হবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এম.এ. করেন (১৯৬২)। শিক্ষাস্থল প্রথমে কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ তার পরে স্কটিশ চার্চ কলেজ। বাণী ছাত্রী জীবন থেকেই নানা প্রবন্ধ, অনুবাদ গল্প ও কবিতা রচনায় পারদর্শিতার নজির রাখেন। তার প্রথম গল্প আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১তে। প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭তে। কিন্তু তার আগেই তার অনেক অনুবাদ প্রকাশিত ও আদৃত হয়েছে। তার উল্লেখ্য অনুবাদগুলি হলঃ শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্তু), সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, ১৯৮৪, প্রকাশক: রূপা) ও এইচ ডি লরেন্সের সেরা গল্প (১৯৮৭, প্রকাশক: রূপা)।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →