একেনবাবু সমগ্র ৪ বইয়ের প্রচ্ছদ

একেনবাবু সমগ্র ৪

লেখক: সুজন দাশগুপ্ত

পৃষ্ঠা: 286

ISBN: 9789387753914

বইয়ের পরিচয়

একেনবাবুর ঘ্যানঘ্যানানি সহ্য করতে না পেরে শনিবার আবার এশিয়া সোসাইটিতে যেতে হল। এশিয়া সোসাইটির প্রধান কাজ সায়েবদের কাছে এশিয়ার কালচার তুলে ধরা।তারজন্য প্রায়ই ওরা কিছু না কিছু একটা করে- বক্তৃতা, আলোচনা, গান, বাজনা, সিনেমা, এক্সিবিশন, কী নয়? একবার কারো চাপে পড়ে এশিয়া সোসাইটির মেম্বার হয়েছিলাম, পরে চাঁদা-টাদা আর দিইনি। কিন্তু অনুষ্ঠানের নোটিসগুলো নিয়মিত পাই।প্রথম লাইনেই 'আবার' কথাটা কেন যোগ করলাম বলছি, কারণ কয়েকদিন আগেই বিনয় দত্তের আর্ট এক্সিবিশনে গিয়ে সবাই অপদস্থ হয়েছিলাম। একেনবাবু আবার যাবার বায়না করছেন দেখে প্রথম ধমকটা প্রমথই দিল।

লেখক পরিচিতি

সুজন দাশগুপ্ত

1942 – 2023

সুজন দাশগুপ্ত (১৯৪২ - ১৮ জানুয়ারী ২০২৩) ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক এবং অধ্যাপক। শিক্ষার বাইরে তিনি তার কাল্পনিক বাংলা গোয়েন্দা চরিত্র সিরিজ "একেনবাবু" এর জন্য বিখ্যাত ছিলেন । একেনবাবু সিরিজের প্রথম প্রকাশিত গল্পটি ছিল "ম্যানহাটান মুনস্টোন" ১৯৯১ সালে আনন্দমেলা ম্যাগাজিনে প্রকাশিত হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →