বইয়ের পরিচয়

বাংলা কবিতার ইতিহাসে ‘এবাদতনামা’ একটি অনন্য ঘটনা। কাব্যের ভিতরে একটি জনগোষ্ঠীর বহুমুখী ও বিচিত্র অভিজ্ঞতার অনাগত ভূগোল আবিষ্কার ও ধারণ করবার সাহস নিয়ে পংক্তিগুলো নিবেদিত। এবাদতনামায় তাই কবি ফরহাদ মজহার বাংলার ভাব ও ভাষাকে নতুন ভাবে মোকাবিলার মধ্য দিয়ে সংস্কৃতির পুনর্গ ঠনের নতুন নতুন রূপকল্প অনুসন্ধান করেন, নান্দনিক দ্যোতনায় হাজির হন নতুন অর্থে র বিচ্ছুরণ ঘটাতে। ফলে ফুল ও পাপড়ির ধর্মে মৃদঙ্গও ইবাদতের অনুষঙ্গ হয়ে যায় অনায়াসে। আদরিণী শ্যামা মেয়ের ব্যাকুল আহবান আর রামকৃষ্ণ সমীপে রক্তিম জবা ফুল নিবেদনের যৌথতায় ক্রমে পরিস্ফূট হতে থাকে ভাব ও ভক্তিরসে উদীয়মান সম্প্রদায় অতিক্রান্ত এক যূথবদ্ধতা। বাংলা কবিতায় এ এক অভূতপূর্ব বাঙলা, যেখানে বিপুল বৈচিত্র্যের সংশ্লেষ আত্মস্থ করে দৃশ্যমান হয় বিদ্যতার স্বাদ। আর কবি মিলনের অপেক্ষায় অভিসারের প্রস্তুতিতে আরো বেশি মগ্ন...।

লেখক পরিচিতি

ফরহাদ মজহার

1947 – বর্তমান

ফরহাদ মজহার (জন্ম: ৯ আগস্ট ১৯৪৭) একজন বাংলাদেশি কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী। বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর, তিনি দেশের সংবিধানের একজন সোচ্চার সমালোচক হিসেবেও আবির্ভূত হন। তাঁর লেখা বই গণঅভ্যুত্থান ও গঠন গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের উপর একটি বড় প্রভাব ফেলে। তিনি উবিনীগ- এর প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালকদের একজন ।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →