বইয়ের পরিচয়

কবিতা সমস্ত শব্দ-সংবেদনার শীর্ষস্পর্শী শিল্পকলা—এ কথা প্রায় সর্বজনবিদিত। এমন সংহত, অল্প কথার টানটান ভাস্কর্যময় শব্দপ্রতিমা, অথচ ইন্দ্রিয়সম্প্রসারণক্ষম; সম্ভবত সবচেয়ে শিল্পিত আর নিমগ্নতার চুম্বনচিহ্ন আঁকা । আর কবিরা যখন উপন্যাসের মতো বড় পরিসরে বাক্যজাল বিস্তৃত করেন, তখনো কি সেখানে খেলা করে কথা-বিন্যাসের নতুন কোনো আবেগময় ব্যঞ্জনা? এই কৌতূহল পাঠকমাত্রই প্রায় সবার।বেগম আকতার কামাল কবির উপন্যাস গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রাহমান; যাঁরা বাংলা কবিতায় দীপিত করেছেন সময় ও ব্যক্তির সজাগ সংবেদিত বিচিত্র গতি, তাঁদের এমন কথাসাহিত্য- কাঠামো বিশ্লেষণ করেছেন বারোটি প্রবন্ধে । বইটির প্রসঙ্গ-কথায় প্রাবন্ধিক জানাচ্ছেন, 'কবিসুলভ সংবেদনশীলতা, কবিতার ব্যঞ্জনাশক্তি, আত্মগত ভাববাদ, বিশেষ করে আত্মজৈবনিকতা যেসব কবির উপন্যাসে প্রতিফলিত হয়েছে' সে ধরনের উপন্যাসই এখানে আলোচিত হয়েছে। ফলে বিশ্লেষণের বিশেষ একটি দৃষ্টিকোণ এখানে পাওয়া যায়।তা ছাড়া বেগম আকতার কামাল প্রবন্ধের শব্দচয়ন, বাক্যগঠন এবং ব্যাখ্যার গভীরতর প্রজ্ঞার পরিচয়ে স্বতন্ত্র একটি অবস্থান তৈরিতে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। বিশেষত সাহিত্য- সমালোচনায় দর্শন, মনোবিজ্ঞান ও শিল্পকলার নানান বিদ্যায়তনিক জ্ঞান সম্পৃক্ত করেন তিনি। ফলে তাঁর রচনা সব সময় চিন্তার নতুন নতুন স্তর উন্মোচনে সহায়ক হয়ে ওঠে। কবির উপন্যাস গ্রন্থটিও তাঁর শিল্পচিন্তা ও কথাসাহিত্য সমালোচনার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ।

লেখক পরিচিতি

তারাশংকর বন্দ্যোপাধ্যায়

1898 – 1971

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (২৩ জুলাই ১৮৯৮ – ১৪ সেপ্টেম্বর ১৯৭১) ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোটোগল্প-সংকলন, ১২টি নাটক, ৪টি প্রবন্ধ-সংকলন, ৪টি স্মৃতিকথা, ২টি ভ্রমণকাহিনি, একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর ১৯৫৫ সালে রবীন্দ্র পুরস্কার ও ১৯৫৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার এবং ১৯৬৭ সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়া ১৯৬২ সালে তিনি পদ্মশ্রী এবং ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। ১৯৭১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তারাশঙ্করের উপন্যাস ও ছোটোগল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় ও সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর ও অভিযান, অজয় কর পরিচালিত সপ্তপদী, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা, তপন সিংহ পরিচালিত হাঁসুলী বাঁকের উপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →