কলকাতা শহরের ইতিবৃত্ত ১ম খণ্ড বইয়ের প্রচ্ছদ

কলকাতা শহরের ইতিবৃত্ত ১ম খণ্ড

লেখক: বিনয় ঘোষ

লেখক পরিচিতি

বিনয় ঘোষ

1917 – 1980

বিনয় ঘোষ (জন্ম:১৪ জুন, ১৯১৭ - মৃত্যু:২৪ জুলাই, ১৯৮০) বিশ শতকের একজন বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক ছিলেন। ইতিহাস ও রাজনীতি সম্পর্কিত পর্যালোচনায় বিশেষ কৃতিত্বের অধিকারী ছিলেন তিনি। তার রচনায় ঊনবিংশ শতাব্দীর বাংলা ও বাংলার নবজাগরণের ঐতিহাসিক ব্যাখ্যা যেমন স্থান পেয়েছে, তেমনি "সোভিয়েত সভ্যতা" ও বাংলার সাহিত্যসম্ভারকে পুষ্ট করেছে। কলকাতাকে ইতিহাসের আলোকে নতুন রূপ দিয়ে, নতুন ব্যাখ্যা দিয়ে তুলে ধরেছেন। সেই সংগে বাংলার লোকশিল্পের সমাজতত্ত্বও তার রচনায় সন্নিবিষ্ট হয়েছে। সাংবাদিক হিসেবে তিনি ফরোয়ার্ড, সাপ্তাহিক অরণি, দৈনিক বসুমতী, যুগান্তর প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। দেশের প্রগতিশীল আন্দোলনের সংগে সর্বদা যুক্ত ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →