বইয়ের পরিচয়

ফ্ল্যাপে লিখা কথাএখন আমি নিজের পরিচয় দিচ্ছি গর্তজীবী নামে। ধানন্ডির যে ফ্ল্যাটবাড়িতে থাকি তাকে বলছি গর্ত। নিজেকে নিয়ে ছড়াও বানিয়েছি-“বাইরে যাব মারতে?থাক আমি গর্তে”আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, বিয়েবাড়ি, জন্মদিন খতনা উৎসব, সব বাতিল। গর্তে বসে লেখালেখি করি, ছবি দেখি, ছবি আঁকি, গান শুনি। এতে আমার একটা লাভ হয়েছে, মনের কিছু বন্ধ জানালা খুলে গেছে।যে চার দেয়ালে আটকা পড়ে যায়, তাকে প্রকৃতি মুক্তি দেবার চেষ্টা চালায়। তার মনের বন্ধ দরজা-জানালা খুলে এক বিশেষ ধরনের মুক্তির ব্যবস্থা করে। কাঠপেন্সিলের লেখাগুলি সেই বিশেষ মুক্তির ফসল।ভূমিকালেখার আবার ভূমিকা কী?লেখাটাই তো ভূমিকা।‘বলপয়েন্ট’ নামে কিছু লেখা আগে লিখেছিলাম। তার ধারাবাহিকতায় আরো কিছু লেখা হলো। হবারের নাম ‘কাঠপেন্সিল’। ‘ফাউনটেনপেন’ নামে শেষ পর্ব লেকার ইচ্ছা আছে। ‘বলপয়েন্ট’, ‘কাঠপেন্সিল’ সহজিয়া ধারার লেখা। ‘ফাউনটেনপেন’ হবে ‘কঠিনিয়া’।হুমায়ূন আহমেদনুহাশ পল্লী১ নভেম্বর ২০০৯সূচি* নিষাদনামা* রান্নাবান্না* প্রীতি-উপহার* আড্ডা* যদ্যপি পল্লীতে হিমু উৎসব* বিপদ-আপদ* একটি ভ্রমণ কাহিনী* মা* রসকষ* বোথাম সাহেবের বই* উৎসর্গপত্র* জন্মদিনের উপহার* লেখক বন্ধ* উন্মাদ-কথা* অসুখ* স্লাইড রুল* আমার আছে জল* শ্রোডিনজারের বিড়াল* নেত্রকোনার রসুলপুরে রবীন্দ্রনাথের আগমন

লেখক পরিচিতি

হুমায়ূন আহমেদ

1948 – 2012

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীকালে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →