লেখক পরিচিতি
সুস্মিতা বন্দ্যোপাধ্যায়
2013 – 2013
সুস্মিতা বন্দ্যোপাধ্যায় (বিবাহ পরবর্তী নাম সৈয়েদা কমলা) (মৃত্যু ৪ঠা সেপ্টেম্বর ২০১৩) ছিলেন একজন ভারতীয় লেখিকা। একজন আফগানকে বিবাহ করে তালিবান শাসনে আফগানিস্তানে বসবাসের অভিজ্ঞতা থেকে তিনি ১৯৯৭ খ্রিষ্টাব্দে কাবুলীওয়ালার বাঙালী বউ নামে একটি স্মৃতিধর্মী পুস্তক রচনা করেন। ২০১৩ খ্রিষ্টাব্দের ৪ঠা সেপ্টেম্বর আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে ৪৯ বছর বয়সে তালিবান জঙ্গীদের গুলিতে তার মৃত্যু হয়। == জীবন == === বিবাহ === সুস্মিতা বন্দ্যোপাধ্যায় ১৯৬৪ খ্রিষ্টাব্দে কলকাতার এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ খ্রিষ্টাব্দের ২রা জুলাই তিনি কলকাতায় জানবাজ খান নামে এক আফগানকে গোপণে বিবাহ করেন। তার পিতা মাতা বিবাহের খবর জানতে পেরে তাকে বিবাহ বিচ্ছেদের জন্য বললে তিনি জানবাজের সাথে আফগানিস্তান চলে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন যে তার স্বামীর আগেই গুলগুটি নামক এক মহিলার সাথে বিবাহ হয়ে গেছিল। এতদসত্ত্বেও তিনি খানের পাতিয়া গ্রামে পারিবারিক বাড়িতে থেকে যান। ধাত্রীবিদ্যায় প্রশিক্ষিত সেবিকা হওয়ায় তিনি সেই গ্রামের মহিলাদের জন্য এক স্বাস্থ্যকেন্দ্র খোলেন। === তালিবান শাসনে === আফগানিস্তানে তালিবান শাসন শুরু হলে, সুস্মিতা সেই দেশে মৌলবাদী শক্তির বিকাশ লক্ষ্য করেন। তালিবান শাসনে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রগুলি বন্ধ করার আদেশ জারীর পর ১৯৯৫ সালের মে মাসে তালিবানরা তার বানানো স্বাস্থ্যকেন্দ্রটি আবিষ্কার করে তাকে প্রচন্ড মারধোর করে। এর পর তিনি দুইবার পালানোর চেষ্টা করে ধরা পড়লে তাকে গ্রামে ঘরবন্দী করে রাখা হয়। তার বিরুদ্ধে এক ফতোয়ায় ১৯৯৫ খ্রিষ্টাব্দের ২২শে জুলাই তার মৃত্যুদণ্ড দেওয়া হয়।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →