কাব্য আমপারা
পৃষ্ঠা: 56
ISBN: 9847000600936
বইয়ের পরিচয়
"কাব্য আমপারা"বইটির প্রথমের কিছু অংশ:সুরা ফাতেহা(শুরু করিলাম) লয়ে নাম আল্লার,করুণা ও দয়া যার অশেষ অপার।সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,করুণা কৃপার যার নাই নাই সীমা।বিচার-দিনের বিভু! কেবল তােমারিআরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।সরল সহজ পথে মােদের চালাও,যাদের বিলাও দয়া সে পথ দেখাও।অভিশপ্ত আর পথ-ভ্রষ্ট যারা, প্রভু,তাহাদের পথে যেন চালায়াে না কভু!সুরা-শ্লোক। ফাতেহা-উদ্ঘাটিকা।যাবতীয় সুরার শানে-নজুল ও আবশ্যকীয় হাওয়ালা পরিশিষ্টে দ্রষ্টব্য।সুরা নাসশুরু করিলাম লয়ে নাম আল্লার,করুণা ও দয়া যার অশেষ অপার।বল, আমি তারি কাছে মাগি গাে শরণসকল মানবে যিনি করেন পালন।কেবল তাহারি কাছে,-ত্রিভুবন মাঝসবার উপাস্য যিনি রাজ-অধিরাজ।কুমন্ত্রণাদানকারী “খান্নাস” শয়তানমানব দানব হতে চাহি পরিত্রাণ।নাস - মানুষ। খান্নাস - কুমন্ত্রণাদাতা।সুরা ফলকশুরু করিলাম লয়ে নাম আল্লার,করুণা ও দয়া যার অশেষ অপার।বল, আমি শরণ যাচি ঊষা-পতির,হাত হতে তার-সৃষ্টিতে যা আজে ক্ষতির।আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার