বইয়ের পরিচয়

লিটভার্স কাব্যগ্রন্থ -বাংলা কবিতার নবীন কণ্ঠগুলোর এক অনন্য সমবেত প্রকাশ। এই বইয়ে স্থান পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত কবিরা, যাদের প্রত্যেকের কবিতা ভিন্ন ভিন্ন স্বর, অনুভব ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছে।ভালোবাসা, বিচ্ছেদ, সময়, প্রকৃতি, সমাজ, এবং আত্মচেতনার মতো বিষয়গুলো এখানে নানা রূপে ধরা দিয়েছে, কখনো মায়ায় মোড়া, কখনো তীক্ষ্ণ বাস্তবতায়, কখনো আবার গভীর দার্শনিক উপলব্ধিতে। প্রতিটি কবিতা একেকটি অনুভবের....

লেখক পরিচিতি

নির্মলেন্দু গুণ

1945 – বর্তমান

নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী (জন্ম ২১ জুন ১৯৪৫, ৭ আষাঢ় ১৩৫২ বঙ্গাব্দ), যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, একজন বাংলাদেশি কবি। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনী লিখেছেন ও ছবি এঁকেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম,শ্রেণী-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ-গ্রন্থের অন্তর্ভূত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য। তাকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। তিনি তার ২য় মায়ের কাছে শিক্ষা অর্জন করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →