বইয়ের পরিচয়

হুমায়ুন সাদেক চৌধুরী পেশায় সাংবাদিক। শিশু-কিশোরদের জন্য তিনি দীর্ঘদিন ধরে লিখে আসছেন। শিশুমনের কল্পনাকে অনুভব করতে পারেন তিনি এবং তা সুন্দরভাবে তুলে আনেন নিজস্ব বৈশিষ্ট্যে। শিল্পী মোমিন উদ্দীন খালেদ অসংখ্য বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ শিল্পী। অঙ্কণে রংয়ের ব্যবহার শিশু-কিশোরদের সহজেই আকর্ষণ করে। এক কিশোরের মন কিশোর কবিতা সঙ্কলন হলেও যে কোনো বয়সের পাঠকরেই ভালো লাগবে। কবিতাগুলো পড়তে গিয়ে অন্য এক জগৎ ভেসে উঠবে। পড়া শেষ হয়ে গেলেও ছন্দের অনুরণন চলতে থাকবে মনের মাঝে।

লেখক পরিচিতি

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

1877 – 1956

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (১৫ এপ্রিল ১৮৭৭ - ৩০ মার্চ ১৯৫৭) ছিলেন বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোককথার সংগ্রাহক, যাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথাগুলিকে যথাসম্ভব অবিকৃত রেখে সুন্দরভাবে লিপিবদ্ধ করা। সেগুলি মুখের কথার ধাঁচাতে হয়ে উঠেছে কথাসাহিত্যে তথা বাংলার সংস্কৃতিতে এক মূল্যবান সম্পদ। ১৮৭৭ খ্রিস্টাব্দের ১৫ এপ্রিল (১২৮৪ বঙ্গাব্দের ২ বৈশাখ) বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার সাভার-এর কাছে উলাইল গ্রামে অভিজাত মিত্র মজুমদার পরিবারে রূপকথার এই অপ্রতিদ্বন্দ্বী লেখক জন্মগ্রহণ করেন। পিতা রমদারঞ্জন মিত্র মজুমদার।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →