বইয়ের পরিচয়

"কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ" বইয়ের ফ্ল্যাপের লেখা:টুপুর কুলু-মানালি বেড়াতে এসেছে মা-বাবা, বুমবুম, পার্থ মেসাে আর তার গুরু। মিতিনমাসির সঙ্গে। মিতিনমাসি যখন আছে, তখন রহস্যের হাতছানি তাে থাকবেই। কুলুতে হােটেলের ঘরে হঠাৎ একটা পেনড্রাইভ পেল বুমবুম। আর কী কাণ্ড, সেটিকে কম্পিউটারে খুঁজতেই ভেসে উঠল একরাশ পেন্টিং-এর ফোটো। দামি ডিজিটাল ক্যামেরায় তােলা। কিন্তু এসব অয়েল পেন্টিং পেনড্রাইভে এল কী করে? নগরে পৌঁছে দেখা গেল, বিশ্বখ্যাত শিল্পী রােয়েরিখের আর্ট মিউজিয়ামের সামনে পুলিশে ছয়লাপ। তবে কী এর মধ্যে কোনও সূত্র আছে?... মিতিনমাসিদের সঙ্গে কুলু-মানালি-নগ্নরে একবার যেতেই হবে।

লেখক পরিচিতি

সুচিত্রা ভট্টাচার্য

1950 – 2015

সুচিত্রা ভট্টাচার্য (১০ই জানুয়ারি, ১৯৫০- ১২ই মে, ২০১৫) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →