কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা বইয়ের প্রচ্ছদ

কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা

লেখক: স্টিফেন হকিং

পৃষ্ঠা: 124

ISBN: 9848260919

বইয়ের পরিচয়

সূচিপত্র* শেশব* অক্সফোর্ড ও কেমব্রিজ* আমার এ.এল.এস.- এর অভিজ্ঞতা* বিজ্ঞান সম্পর্কে সাধঅরণ মানুষের দৃষ্টিভঙ্গি* সংক্ষিপ্ত ইতিহাসের সংক্ষিপ্ত ইতিহাস* আমার অবস্থান* তাত্ত্বিক পদার্থবিদ্যার অন্ত কী আমাদের দৃষ্টিপথে?* আইনস্টাইনের স্বপ্ন* মহাবিশ্বের উৎপত্তি* কৃষ্ণগহ্বরের কণাবাদী বলবিদ্যা* কৃষ্ণগহ্বর এবং শিশু মহাবিশ্ব* সবই কী পূর্বনির্ধারিত?* মহাবিশ্বের ভবিষ্যৎ* মরুদ্বীপের রেকর্ড : একটি সাক্ষাৎকার

লেখক পরিচিতি

স্টিফেন হকিং

1942 – 2018

স্টিভেন উইলিয়াম হকিং (বিকল্প প্রতিবর্ণীকরণে স্টিফেন উইলিয়াম হকিং) (ইংরেজি: Stephen William Hawking; আ-ধ্ব-ব: [ˈstiːvən 'hɔkɪŋ]; ; ৮ই জানুয়ারি, ১৯৪২ – ১৪ই মার্চ, ২০১৮) একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সেন্টার ফর থিওরেটিক্যাল কসমোলজি) প্রধান ছিলেন। তিনি ১৯৭৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসীয় অধ্যাপক ছিলেন এবং ২০০৯ সালের ১ অক্টোবর এই পদ থেকে অবসর নেন। এছাড়াও তিনি কেমব্রিজ নগরীর গনভিল অ্যান্ড কিজ কলেজের সভ্য (ফেলো) হিসেবে কাজ করেন। হকিং ইংল্যান্ডের অক্সফোর্ড নগরীতে একটি চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে অক্সফোর্ডের ইউনিভার্সিটি কলেজ নামক প্রতিষ্ঠানে উচ্চশিক্ষাজীবন শুরু করেন এবং ১৭ বছর বয়সে প্রথম শ্রেণীতে সম্মানসহ কলাবিদ্যায় স্নাতক উপাধি অর্জন করেন। এরপর তিনি ১৯৬২ সালে কেমব্রিজ নগরীতে ট্রিনিটি হলে স্নাতোকত্তর পর্যায়ের অধ্যয়নকর্ম শুরু করেন এবং সেখান থেকে ১৯৬৬ সালে ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডক্টরেট উপাধি করেন, যেখানে তাঁর গবেষণার বিশেষায়িত ক্ষেত্র ছিল সাধারণ আপেক্ষিকতা ও বিশ্বতত্ত্ব। ১৯৬৩ সালে মাত্র ২১ বছর বয়সে হকিংয়ের দেহে ধীরগতিতে অগ্রসরমান একপ্রকার চেষ্টীয় স্নায়ুকোষ রোগের প্রারম্ভিক জীবনকালীন সূত্রপাত নির্ণয় করা হয়, যে রোগের নাম পেশীক্ষয়কারী পার্শ্বিক কাঠিন্য রোগ (এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস) বা লু গেরিগের রোগ। রোগটির কারণে হকিং পরবর্তী দশকগুলিতে ধীরে ধীরে ক্রমাগত উত্তরোত্তর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →