বইয়ের পরিচয়

কবিতা নিয়ে আমার বরাবরই আগ্রহ কম । কবিতা ধূসর ক্যানভাসে এঁকে ফেলা একগুচ্ছ আলপনা। কবিতা শব্দের বিন্যাসে সৃষ্ট,উজ্জ্বল আলোকে উজ্জ্বলিত ভাব-ভঙ্গির সম্ভার । এই কবিতার বইয়ের একদিকে আছে জীবনের গল্প,একদিকে আছে স্বপ্নের পথের ঠিকানা।একদিন দ্যাখো-হঠাৎ থমকে দাঁড়াবে তুমি,শান্তির গগনে সংকল্প করবেনিপুণ দক্ষতায়শীতল হৃদয়ে,সুখের চিত্র অঙ্কিত হবে।সযত্নে-প্রদর্শিত হবে,নগরীর সকল দৃশ্যপটে।

লেখক পরিচিতি

শামসুর রাহমান

1929 – 2006

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →