গঙ্গা (১৯৫৭) বইয়ের প্রচ্ছদ

গঙ্গা (১৯৫৭)

লেখক: সমরেশ বসু

পৃষ্ঠা: 208

ISBN: 9847034304749

বইয়ের পরিচয়

আগাম দলের তিনটি নৌকা ভাটার টানে তরতর করে নেমে এল, পুবের কেষ্টপুরের খাল-গেট পেরিয়ে, নোনা বিলের পাশ কাটিয়ে। তিনটি বাছাড়ি নৌকা। এল পূব থেকে। খাড়া পুব থেকে নয়। পুব-দক্ষিণ থেকে। দুটি এল পুরোখোঁড়গাছি থেকে। আর-একটি ধলতিতা গাঁয়ের।আরো আসছে পেছনে পেছনে। তেঁতুলিয়া, সারাপুল, পুরোখোঁড়গাছি, ফতুল্লোপুর, ফরিদকাঠি, বীরপুর, তাবৎ পুব-উত্তর আর পুব-দক্ষিণ ঠেঙিয়ে আসছে যাবৎ মৎস্যজীবীরা। জেলে, কৈবর্ত, নিকিরী, চুনুরী, মালা সবাই আসছে। ওদিককার রাজবংশীরাও কালে কালে মাটি হারিয়ে মৎস্যজীবী হয়েছে। তারাও আসছে।তাড়িয়ে নিয়ে আসছে দখনে বাওড়। যাকে বলে, সমুদ্রের ঝড়। এখন নোনা গাঙে নিদেন কাল। মিঠে গাঙে সুদিনের বান ডাকবে।

লেখক পরিচিতি

সমরেশ বসু

1924 – 1988

সমরেশ বসু (১১ ডিসেম্বর ১৯২৪ – ১২ মার্চ ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু; কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →